৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় । সারা সপ্তাহের খবর

ক্রিকেট গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা ৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয়ের-র খবর দিয়ে শুরু করছি ক্রিকেট খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয় : বাংলাদেশ কি পারবে ইংল্যান্ডকে ধবলধোলাই করতে, বাজে আচরণ করলেই কঠিন ব্যবস্থা, রশিদ খানদের নাজাম শেঠির হুমকি, বাবর জানেনই না ‘বিশ্রামে’, জমি বিক্রি করতে মাগুরায় সাকিব, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চেয়ে যেখানে ইংল্যান্ড-জয়কে এগিয়ে রাখছেন হাবিবুল, ড্র-ই মেনে নিল ভারত-অস্ট্রেলিয়া, ২ বার আইসিসির সেরা হ্যারি ব্রুক, ৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয়।

 

৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় । সারা সপ্তাহের খবর

 

৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় । সারা সপ্তাহের খবর

বাংলাদেশ কি পারবে ইংল্যান্ডকে ধবলধোলাই করতে

বাংলাদেশের সামনে এখন টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে আরেকবার ধবলধোলাই করতে পারার হাতছানি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে মুখোমুখি হবে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষকে এখন পর্যন্ত মোট ২২ বার ধবলধোলাই করেছে বাংলাদেশ।

 

৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় । সারা সপ্তাহের খবর

 

বাজে আচরণ করলেই কঠিন ব্যবস্থা, রশিদ খানদের নাজাম শেঠির হুমকি

গত বছরের এশিয়া কাপে। ম্যাচ চলাকালীন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আফগান পেসার ফরিদ আহমদ মালিক। মাঠেই অনেকটাই একে অপরকে মারতে উদ্যত হন এই দুই ক্রিকেটার। তাঁদের সেই দ্বন্দ্বের রেশ ছিল ম্যাচ শেষেও।

খেলা শেষে হেরে যাওয়া আফগান দর্শকদের আক্রমণের শিকার হন পাকিস্তানি সমর্থকেরা। মাঠের বাজে আচরণের কারণে আসিফ আলী ও ফরিদ আহমেদকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও দিতে হয়েছিল। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে আরব আমিরাত কর্তৃপক্ষও বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানিয়েছেন নাজাম শেঠি, ‘দুটি নিশ্চয়তা দেওয়া হয়েছে।

বাবর জানেনই না ‘বিশ্রামে’

বাবর আজমের ব্যাপারটা আগে থেকেই শোনা যাচ্ছিল। আফগানিস্তানের বিপক্ষে শারজায় টি–টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হবে। ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে পাঠানো হবে শারজায়।

কিন্তু সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য যে ১৫ সদস্যের দল দিয়েছে, সেখানে অধিনায়ক শাহিন আফ্রিদি নন, শাদাব খান। বাবর অনুমিতভাবেই এই সিরিজে নেই। তাঁর সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামানকে। বাবর আজমকে বিশ্রামে পাঠানো নিয়ে অবশ্য কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে। গতকাল পিএসএলে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ শেষে শাদাব খান বলেছেন, বাবর আজম নাকি তাঁকে বলেছেন বিশ্রামের বিষয়ে কিছুই জানেন না।

 

৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় । সারা সপ্তাহের খবর

 

জমি বিক্রি করতে মাগুরায় সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি–টোয়েন্টি আগামীকাল। তার আগে আজ ব্যক্তিগত কাজে নিজ শহর মাগুরা ঘুরে গেলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সংক্ষিপ্ত সফরে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও নুরুল হাসান।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চেয়ে যেখানে ইংল্যান্ড-জয়কে এগিয়ে রাখছেন হাবিবুল

টি–টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ দুর্বল—এমনটাই বলা হয়ে থাকে। বলার যথেষ্ট কারণও আছে। এ সংস্করণে যেসব ব্যাপার পার্থক্য গড়ে দেয়—বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেগুলোর অভাব যেন মাঝেমধ্যে প্রকট হয়ে দেখা দেয়। সে হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়টা দারুণ কিছুই। সীমিত ওভারের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এ জয় আলাদা করেই তৃপ্তি দিচ্ছে সবাইকে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারের তৃপ্তির জায়গাটা আলাদা। সিরিজটা যে কন্ডিশনের সুবিধা নিয়ে জেতেনি সাকিব আল হাসানের দল।

 

৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় । সারা সপ্তাহের খবর

 

ড্র-ই মেনে নিল ভারত-অস্ট্রেলিয়া

শেষ দিনে শেষ সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে লিড ততক্ষণে আড়াই শ পার। ভারতের আরও একটি ইনিংস বাকি। বোঝাই যাচ্ছিল, আহমেদাবাদ টেস্টের ভাগ্যে ড্র লেখা আছে। দুই দলের অধিনায়ক তাই আর দেরি করেননি।

ভারতকে ব্যাটিংয়ের জন্য প্রায় ১৫–১৬ ওভারের মতো সময় হাতে রেখে ৮৪ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণার পরই ড্র মেনে নেয় দুই দল

 

৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় । সারা সপ্তাহের খবর

 

২ বার আইসিসির সেরা হ্যারি ব্রুক

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান গত ডিসেম্বরেও আইসিসির মাস–সেরা ছিলেন। মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের নাম ঘোষণা করা হয়।

 

Google_news_logo

 

৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয়

আসিতা ফার্নান্দোর শর্ট বলটিতে পুল করতে চেয়েছিলেন কেইন উইলিয়ামসন। বল ব্যাটে না লাগলেও ছুটলেন রানের জন্য। জিততে হলে এই বলে যে ১ রান নিতেই হবে!

উইকেটকিপার নিরোশান ডিকভেলা বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে চাইলেন, হলো না। বোলার আসিতা বল তুলে নিয়ে থ্রো করলেন নন স্ট্রাইক প্রান্তে। সরাসরি থ্রোয়ে ভেঙে গেল স্টাম্প। ৭৫ বছর পর টেস্ট ক্রিকেট দেখল শেষ বলে ম্যাচ জয়। ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।

আরও দেখুনঃ

Leave a Comment