বিভিন্ন দেশ ও সংস্থা

আমাদের আজকের আলোচনার বিষয় বিভিন্ন দেশ ও সংস্থা ।

বিভিন্ন দেশ ও সংস্থা

 

বিভিন্ন দেশ ও সংস্থা

 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (International Cricket Council) ক্রিকেটের আন্তর্জাতিক পর্যায়ের সর্বোচ্চ ক্রিকেট পরিচালনা কর্তৃপক্ষ। ১৫ জুন, ১৯০৯ সালে ইংল্যান্ডের লর্ডসে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯৬৫ সালে সংস্থার নাম পরিবর্তিত হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামকরণ করা হয়। পূর্বে কেবলমাত্র টেস্টখেলুড়ে দেশগুলোই এর অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৯ সালে আবারো এর নাম পরিবর্তন করে হয় ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ যা অদ্যাবধি প্রচলিত।

আইসিসি’র বর্তমান সদস্য সংখ্যা ১০৫টি দেশ, যার মধ্যে ১০টি পূর্ণসদস্য রয়েছে যারা টেস্টখেলুড়ে, ৩৮টি সহযোগী সদস্য, ৫৭টি স্বীকৃত সদস্য। আইসিসি ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রণকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে, যার মধ্যে ক্রিকেট বিশ্বকাপ অন্যতম। আইসিসি একই সাথে বিভিন্ন টেস্ট ম্যাচ, একদিনের আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচের জন্য আম্পায়র ও ম্যাচ রেফারী নিয়োগ দেয়। আইসিসি, সংস্থার কোড অব কন্ডাক্ট মেনে চলে, যা আন্তর্জাতিক ম্যাচের পেশাদারী মান বজায় রাখে।

এছাড়া সংস্থার দুর্নীতি- দমন ইউনিট (আকসু) এর মাধ্যমে দুর্নীতি ও ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আইসিসি সদস্য দেশের মাঝে অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক সিরিজের (সকল টেস্ট ম্যাচ) সূচি নির্ধারণ করে না। সংস্থাটি সদস্য দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ন্ত্রণ করে না এবং খেলাটির আইন প্রণয়ন করে না।

মেরিলেবোন ক্রিকেট ক্লাব খেলাটির আইন প্রণয়নকারী সংস্থা। আইসিসি’র সদর দপ্তর বর্তমানে দুবাই শহরে অবস্থিত। আইসিসি তিন স্তরবিশিষ্ট সদস্যের ব্যবস্থা রেখেছে। পূর্ণাঙ্গ সদস্যভূক্ত দশটি ক্রিকেট পরিচালনা বোর্ডের দলগুলো আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণের অধিকারী।

 

টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশগুলোর তালিকা:

১. অষ্ট্ৰেলিয়া (১৯০৯)

২. ইংল্যান্ড (১৯০৯)

৩. দক্ষিণ আফ্রিকা (১৯০৯)

৪. ভারত (১৯২৬)

৫. নিউজিল্যানড (১৯২৬)

৬. ওয়েস্ট ইন্ডিজ (১৯২৬)

৭. পাকিস্তান (১৯৫৩)

৮. শ্রীলংকা (১৯৮১)

৯. জিম্বাবুই (১৯৯২)

১০. বাংলাদেশ (২০০০)

 

বিভিন্ন দেশ ও সংস্থা

 

এছাড়াও সহযোগী সদস্যভূক্ত ৩৮টি ক্রিকেট পরিচালনা বোর্ডের স্থায়ী প্রতিষ্ঠান রয়েছে ও ক্রিকেট খেলা আয়োজন করে থাকে; কিন্তু তারা পূর্ণ সদস্যের পর্যায়ে পড়ে না। সহযোগী সদস্যভূক্ত ৩৮টি দেশের মধ্যে T20 স্ট্যাটাস আছে মাত্র ৮টি দেশের যার মধ্যে ৬টি দেশের ( আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং পাপুয়া নিউগিনি) ওয়ান ডে স্ট্যাটাসও রয়েছে। এই ছয়টি দেশ থেকে চারটি দেশকে বাছাই করে টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশগুলোর সাথে বিশ্ব কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এছাড়া ৩য় স্তরের ৫৭টি দেশ হচ্ছে আইসিসি-র স্বীকৃত সদস্য (Affiliate Members)।

Leave a Comment