আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাটিং ও রান ।
ব্যাটিং ও রান

আগেই বলেছি ক্রিকেটে অংশগ্রহণকারী দু’টি দলের একটি ব্যাটিং ও অপরটি ফিল্ডিং করে থাকে। ব্যাটসম্যান ব্যাট দিয়ে কৌশলে বলটিকে শট করে দূরে পাঠাবার চেষ্টা করে। মাঠের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া ফিল্ডাররা চেষ্টা করে বলটিকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেটে ফেরত পাঠাতে। আর ব্যাটসম্যান দু’জন বলটি ফেরত আসার আগে পরষ্পর স্থান পরিবর্তনের চেষ্টা করে। একবার স্থান পরিবর্তন করতে পারলে তাদের দলের পক্ষে এক রান যোগ হবে।
ব্যাটিং শটের পর বলটি যদি গড়িয়ে সীমানা পেরিয়ে যায় তাহলে ব্যটিং দল পাবে চার রান, আর বলটি যদি সরাসরি উপর দিয়ে গিয়ে সীমানার বাইরে চলে যায় তখন ব্যটিং দল পাবে ছয় রান। রান দু’ভাবে হিসাব হয়: ব্যাক্তিগত ও দলীয় রান। সব ব্যাটসম্যান সংগৃহীত রান ও এক্সট্রা রানের সংগ্রহের যোগফল হল দলীয় রান। প্রতিটি ব্যাটসম্যানের নিজের শট থেকে করা রানের যোগফল হল তাঁর ব্যাক্তিগত রান।

ব্যাটিং দলের উদ্দেশ্য হচ্ছে যত বেশী ও যত দ্রুত পারা যায় রান করা। উভয় ব্যাটসম্যান পরস্পর প্রান্ত পরিবর্তন ছাড়াও আরো বিভিন্নভাবে অতিরিক্ত রান পাওয়া যায়। বোলিং দলের উদ্দেশ্য হচ্ছে ব্যাটিং দলের সব ব্যাটসম্যানদের যত তাড়াতাড়ি সম্ভব আউট করে দেয়া এবং ব্যাটসম্যানরা যাতে সহজে রান তুলতে না পারে সেজন্য চেষ্টা করা। ব্যাটসম্যান বিভিন্নভাবে আউট হতে পারে।
