কট আউট । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় কট আউট।

কট আউট

৩৫ নং নিয়ম

ব্যাটসম্যান কট আউট হবে যদি তার ব্যাটে লেগে অথবা ব্যাট ধরে থাকা অবস্থায় দু’হাতের কবজির শুরু পর্যন্ত ( কবজির ওপরে নয় ) যে কোন স্থানে লেগে বলটি শূন্যে ওঠে এবং মাটিতে পড়ে যাবার আগে কোন ফিল্ডসম্যান সেটা লুফে নেয়। যদি বলটি সে তার শরীরের সঙ্গে জাপটিয়ে ধরে বা বলটি হঠাৎ তার পোশাকের মধ্যে এসে পড়ে তাহলেও ব্যাটসম্যান আউট হবে । ক্যাচ ধরবার সময় এবং ধরার অব্যবহিত পরে ঐ ফিল্ডারের শরীরের কোন অংশই কোন মতেই সীমানার বাইরে যেতে পারবে না।

দ্রষ্টব্য

(১) ক্যাচ লোফার পর হাত মাটিতে ঠেকলেও অথবা ক্যাচ লোফার সময় হাত মাটির উপর থাকলেও কোন ক্ষতি হবে না, যদি না বলটি মাটি স্পর্শ করে ।

(২) ক্যাচ লোফার কাজ শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে যখন থেকে ফিল্ডার বলটি ধরতে শুরু করছেন অর্থাৎ বলটি তাঁর আয়ত্তের মধ্যে পাচ্ছেন ৷

(৩) ব্যাটে লেগে শূন্যে ওঠার সময় বল যদি ব্যাটসম্যানের দেহ কিংবা পোশাক স্পর্শ করে, তাহলেও কোন ক্ষতি হবে না, অর্থাৎ বঙ্গটি লুফে নিতে পারলে ব্যাটসম্যান আউট হবে ।

 

কট আউট

 

(৪) হাত দিয়ে না ধরলেও ব্যাটসম্যান আউট হবে, যেমন ব্যাটে লাগার পর বলটা যদি উইকেট-রক্ষকের প্যাডের মধ্যে আটকিয়ে যায় ।

(৫) বাউণ্ডারী লাইনের উপর হেলান দিয়ে মাঠের সীমানার মধ্যে দাড়িয়ে থেকে বলটি যদি বাউণ্ডারী লাইনের ওপার থেকেও লোফা হয়, তাহলেও ব্যাটসম্যান আউট হবে। তবে মাঠের মধ্যে থেকে বলটি লুফতে হবে, ফিল্ডসম্যান বাউণ্ডারী লাইন অতিক্রম করে লুফলে চলবে না।

(৬) ব্যাট দিয়ে বল মারার পর এবং বলটি মাটিতে পড়ার আগে অর্থাৎ বলটির মাটি স্পর্শের পূর্বে ব্যাটসম্যান যদি আইনসঙ্গতভাবে দ্বিতীয়বার ব্যাট দিয়ে বলটিকে আঘাত করে তাহলেও ব্যাটসম্যান এই নিয়ম অনুসারে আউট হতে পারে ।

(৭) বাউণ্ডারী লাইন অতিক্রম করার আগে বলটি যদি মাঠের মধ্যে শূন্যে কোন স্থানে আটকিয়ে যায়, তাহলে সে বল নিয়ে ফিল্ডার- দের আবেদনে আম্পায়ার ব্যাটসম্যানকে আউটের নির্দেশ দেবেন, যদি না সেই স্থানটা আগে থেকে বাউণ্ডারী বলে স্থির হয়ে থাকে ।

 

অতিরিক্ত মতামত

(ক) ব্যাটসম্যান উঁচু করে মারার পর বলটি সোজা মাটির উপর দিয়ে অপর প্রান্তের উইকেট লক্ষ্য করে চলেছে, সেই সময় যদি বোলার কিংবা অপর কোন ফিল্ডসম্যান বলটিকে ছুঁয়ে দেয়, উইকেটে আঘাত করার আগে এবং ননস্ট্রাইকার তাঁর ক্রীজের বাইরে থাকে, তাহলে ননস্ট্রাইকার রান আউট হবে। আবার বলটি যদি কোন ফিল্ডসম্যান কিংবা বোলার ছুঁতে না পেরে থাকেন এবং উইকেটে আঘাত করার পর মাটিতে পড়ে যাবার আগে যদি বলটি লোফা হয় তাহলে স্ট্রাইকার ব্যাটসম্যান কট আউট হবেন।

(খ) ব্যাট ধরা নেই, অর্থাৎ ব্যাটের হ্যাণ্ডেলে হাত নেই, তখন সেই হাতে বল লেগে শূন্যে উঠলে ক্যাচ হবে না । যেমন কোন বাম্পার বলের আঘাত থেকে মুখ রক্ষা করবার জন্যে ব্যাটসম্যান একটা হাত মুখের সামনে ধরলে, বলটা সেই হাতে লাগার পর শূন্যে . উঠলো। কোন ফিল্ডার সেই বলটা লুফে নিলেও ব্যাটসম্যান আউট হবে না ।

 

কট আউট

 

অনেকদিন আগের কথা। আট-দশটা ছোট ছেলে গড়ের মাঠের এক কোণে ক্রিকেট খেলছিলো। খেলা বেশ জমে উঠেছে। শীতের গড়ের মাঠ মানেই ক্রিকেট। চারিদিকে ক্রিকেট আর ক্রিকেট। বড়, মেজো ও ছোট সব খেলাই চলছে পাশাপাশি। তাই ছোটদের টেনিস বলের খেলা দেখতে’ আর কেউ দাঁড়ায় নি । শুধু একটা বাদামওয়ালা তার ঝুড়ি নিয়ে কিছু বিক্রির আশায় বসে আছে। হঠাৎ সেই সময় ব্যাটসম্যান একটা বল খেলতে গিয়ে হাত দিয়ে ধরলো। কে জানে হাত দিয়ে না ধরলে বলটা হয়তো উইকেটেই লাগতো, ‘হাউজ ঘাট’ বলে চিৎকার করে উঠে ফিল্ডাররা। আম্পায়ারও দিয়ে দিলেন আউট ।

আর যাবে কোথায়! শুরু হয়ে গেলো চিৎকার, চেঁচামেচি আর গণ্ডগোল ! একদল চিৎকার করছে, “এবার থেকে কি এইচ বি ডব্লিউ আউট হবে ?” মানে হ্যাণ্ড বিফোর উইকেট। সেদিন ওদের আর খেলা হলো না। বাড়ি গিয়ে দাদাদের কাছে ওরা ব্যাপারটা নিশ্চয়ই বুঝে নিয়েছিলে।। কিন্তু সত্যিই কি ঐ অবস্থায় ব্যাটসম্যান আউট হবে না? কি হবে জানতে হলে নীচের নিয়মটি ভালো করে পড়তে হবে।

Leave a Comment