আমাদের আজকের আলোচনার বিষয় ফিল্ডিং ও বোলিং ।
ফিল্ডিং ও বোলিং
ফিল্ডিং দলের ১১ জনের মধ্যে একজন বোলার, একজন উইকেট কিপার এবং বাকী ৯ জন ফিল্ডার। এই নয় জন ফিল্ডারের কাজ হচ্ছে মাঠের বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে ব্যাটসম্যানের শট করা বলটি মাটিতে পড়ার আগেই ধরে ফেলা বা কুড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব উইকেটে ফেরত পাঠানো। ফিল্ডারদের সাজানোর সুবিধার্থে মাঠের বিভিন্ন অংশকে বিভিন্ন নাম দিয়ে বোঝানো হয়। মাঠের এসব অংশ স্ট্রাইকার ব্যাটসম্যানের কোন দিকে তা বোঝানোর জন্য leg, cover, mid-wicket, backward”, “forward” or “square” শব্দগুলো ব্যবহার করা হয়।
তাছাড়া এসব অংশ স্ট্রাইকার ব্যাটসম্যান থেকে কত দূরে তা বোঝানোর জন্য silly, short, deep or long শব্দগুলো ব্যবহার করা হয়। খেলার সাথে তাল মিলিয়ে ফিল্ডারদের অবস্থান বিভিন্ন রকমের হতে পারে। সাধারণত বোলার ও ক্যাপ্টেনের পরামর্শ ও নির্দেশে এবং বোলিং- এর ধরনের (attacking and defending) ওপর ভিত্তি করে ফিল্ডারগণ মাঠের বিভিন্ন অংশে অবস্থান নেন।
উল্লেখ্য, মাঠের এসব অংশের নাম সরাসরি স্ট্রাইকার ব্যাটসম্যানের পজিশনের সাথে সম্পর্কিত। অর্থাৎ স্ট্রাইকার ব্যাটসম্যানের পজিশন পরিবর্তন হলে বা ডানহাতির পরিবর্তে বামহাতি ব্যাটসম্যান হলে মাঠের এসব অংশের নামেরও পরিবর্তন হবে। মাঠের মধ্যখানের ‘পীচ’ অংশে কোন ফিল্ডার দাঁড়াতে পারবে না। ‘field behind square leg’ অংশে উইকেট কীপার ছাড়া সর্বোচ্চ দু’জন ফিল্ডার থাকতে পারবে। তাছাড়া ‘Power play’ চলাকালীন সময়ে ফিল্ডারদের কিছু বিধি- নিষেধ মেনে পজিশন নিতে হয়।

ফিল্ডিং দলের কোন খেলোয়াড় যখন ব্যাটসম্যানের উদ্দেশ্যে বল করেন তখন তাঁকে বলা হয় বোলার। ক্রিকেটে Bowling এবং Throwing-এর মধ্যে আইনগত পার্থক্য আছে। বোলিং করার সময় কিছু নিয়মকানুন মেনে করতে হয়। বোলারের বোলিং করা প্রতিটি বলকে ইংরেজিতে a ball or a delivery বলা হয়। ৬টি বলে এক সেট যাকে বলা হয় ওভার।
অর্থাৎ কোন বোলার যদি বল করে তাঁকে কমপক্ষে ৬টি (এক ওভার) বল করতে হবে। ওভার শেষে ফিল্ডিং দলকে বোলার এবং বোলিং- এর দিক পরিবর্তন হয়। এসময় আম্পায়ারদ্বয় তাদের অবস্থান পরিবর্তন করেন। সীমিত ওভারের খেলায় একজন বোলার সর্বোচ্চ ২০% বল করতে পারবে। অর্থাৎ ৫০ ওভারের খেলায় ১০ ওভার এবং ২০ ওভারের খেলায় ৪ ওভার। একজন বোলারের বল করার পদ্ধতিগুলো ছবিতে ধাপে ধাপে দেখানো হল।

বোলিং- এর ধরণ, কৌশল ও বলের গতির ওপর ভিত্তি করে একে প্রধানতঃ তিনভাগে ভাগ করা হয়:
- Fast bowling (137-153 km/h)
- Medium pace bowling (96-119 km/h)
- Spin bowling (70-90 km/h)
বিভিন্ন ক্যাটাগরির বলকে গতি, দিক ও কারগরি কৌশলের ওপর ভিত্তি করে আবারো বিভিন্নভাবে ভাগ করা হয়। যেমন: Fast/Medium pace bowling : Bouncer, Inswinger, Leg cutter, Off cutter, Outswinger, Reverse swing, Slower ball, Yorker Spin bowling: Arm ball, Doosra, Teesra, Flipper, Googly, Carrom ball, Leg spin, Off spin, Slider, Topspinner ইত্যাদি। বোলারের বলটি পিচের কোন জায়গায় প্রথম হিট করে তার ওপর ভিত্তি করে (lengths) একে কয়েকটি নামে অভিহিত করা হয়।

এছাড়া যে বল পিসে কোন বাউন্স না করে সরাসরি ব্যাটসম্যানের কাছে পৌঁছে তাকে বলা হয় Full toss ।
