কোহলির রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের

কোহলির রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের, প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের ৫শতম ম্যাচে সেঞ্চুরি রেকর্ড গড়লেন ভারতের বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন কোহলির ১২১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৩৮ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারত। জবাবে দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হাতে নিয়ে ৩৫২ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

কোহলির রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের

 

কোহলির রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের

 

টেস্ট ইতিহাসে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধকার শততম ম্যাচের প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৪ উইকেটে ২৮৮ রান করেছিলো ভারত। কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত ছিলেন। পোর্ট অব স্পেনে দ্বিতীয় দিনের শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কোহলি। ক্যারিয়ারের ৫শতম টেস্টে কোহলির শতরান হবে কি, হবে না। কারন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ৫শতম ম্যাচে আগের নয় ক্রিকেটারের কেউই সেঞ্চুরি পাননি।

দিনের সপ্তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গাব্রিয়েলের দ্বিতীয় বলে স্কয়ার ড্রাইভে চার মেরে ১৮০ ডেলিভারিতে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন কিং কোহলি। এতে টেস্টে কিংবদন্তি অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যানের ২৯ সেঞ্চুরি স্পর্শ করেন  কোহলি।

 

সেই সাথে দেশের বাইরে পাঁচ বছরের সেঞ্চুরি খড়াও কাটালেন কোহলি। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে তিন ফরম্যাটে ৭৬তম সেঞ্চুরি তার। ১০০ সেঞ্চুরি নিয়ে কোহলির সামনে শুধুই আছেন স্বদেশি শচীন টেন্ডুলকার। কোহলির রেকর্ড সেঞ্চুরির ইনিংসটি শেষ পর্যন্ত থামে ১২১ রানে। রান আউট হবার আগে ২০৬ বল খেলে ১১টি চার মারেন ভারতের সাবেক অধিনায়ক। পঞ্চম উইকেটে জাদেজার সাথে ১৫৯ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন কিং কোহলি।

তারপরও জাদেজার ৬১, রবীচন্দ্রন অশি^নের ৫৬ ও উইকেটরক্ষক ইশান কিশানের ২৫ রানের অবদানে সব উইকেট হারিয়ে ৪৩৮ রান পায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ-জোমেল ওয়ারিকান ৩টি করে উইকেট নেন।

 

ভারতের ইনিংস শেষ হবার পর ৪১ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দলকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও ত্যাগনারায়ন চন্দরপল। ২০৮ বল খেলে ৭১ রানের জুটি গড়েন তারা। ৩৫তম ওভারে চন্দরপলকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন জাদেজা। ৪টি চারে ৯৫ বলে ৩৩ রান করেন চন্দরপল। দ্বিতীয় উইকেটে ক্রিক ম্যাকেঞ্জিকে নিয়ে দিনের খেলা শেষ করেন অধিনায়ক ব্র্যাথওয়েট। ম্যাকেঞ্জি ১৪ ও ব্র্যাথওয়েট ৩৭ রানে অপরাজিত আছেন।

মন্তব্য করুন