বলে হাত দেওয়া (হ্যাণ্ডেল দি বল ) । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় বলে হাত দেওয়া (হ্যাণ্ডেল দি বল )।

বলে হাত দেওয়া (হ্যাণ্ডেল দি বল )

 

৩৬ নং নিয়ম

খেলা চলার সময় দু’জন ব্যাটসম্যানের কেউই যদি বল হাত দিয়ে ধরেন, তাহলে তিনি আউট হবেন, যদি না প্রতিপক্ষ দলের অনুরোধে তিনি এই কাজ করে থাকেন। দ্রষ্টব্য এই ভাবে আউট হলে স্কোর বুকে ‘হ্যাণ্ডেন্সড দি বল আউট’ লেখা থাকবে । এই আউটে বোলারের কোন কৃতিত্ব নেই । যে হাতে ব্যাট ধরা হয়ে থাকে তা বল স্পর্শ করলে হ্যাগুড়, দি বল আউট হয় না, কারণ হাতটাকে ব্যাটের অংশ বলে ৩৬, ৩৭ ও ৩৯ নং নিয়মাবলীতে গণ্য করা হবে।

অতিরিক্ত মতামত

(ক) খেলার সময় ব্যাটসম্যান কোন মতেই বলে হাত দেবেন না ৷ বলে হাত দিলে প্রতিপক্ষ দল যদি আবেদন করে, তাহলে আম্পায়ার আউট দিতে বাধ্য ।

(খ) তবে ফিল্ডিং সাইডের অনুরোধে ব্যাটসম্যান ‘বলে’ হাত দিতে পারেন । তখন তিনি আউট হবেন না ।

 

বিশেষ মতামত

কোন বাষ্পার বলের আঘাত থেকে মুখ বাঁচাতে গিয়ে ব্যাটসম্যান যদি বাধ্য হয়ে হাত দিয়ে বল ধরেন, তাহলে সাধারণতঃ এবং সঙ্গত- ভাবেই ফিল্ডাররা আউটের জন্য আবেদন করেন না । কোলকাতায় টেস্ট খেলা হচ্ছিলো ইংলণ্ডের বিরুদ্ধে। ভারত তখন ব্যাটিং করছে। ইংলণ্ডের বেশ কোণঠাসা অবস্থা। আর ভারতের দরকার তাড়াতাড়ি রান তোলা। বোরদে আর ছরানী তখন ক্রীজে। বোরদে খুব সুন্দর ব্যাটিং করছেন। প্রতি বলেই তাঁর রান নেবার চেষ্টা। অপর প্রান্তের ব্যাটসম্যান দুরানী মোটে হাত খুলে মারছেনই না। কোলকাতার দর্শকরা দুরানীকে ছিঃ ছিঃ করছেন।

হঠাৎ বোবদে আউট হয়ে গেলেন। সবাই বললে, ‘না, দুরানী আউট হলেই ভালো হতো।’ কিন্তু বোরদে আউট হবার সঙ্গে সঙ্গে হুরানীর খেলার মোড় ঘুরে গেলো। সে কি ব্যাটিং মারের পর মার। ছরানীর ব্যাটে ঘা খেয়ে খেয়ে বলগুলে। মাঠের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। রানের পর রান। হাততালিতে ভরে উঠলো কোলকাতার ইডেন গার্ডেন ।

 

বলে হাত দেওয়া (হ্যাণ্ডেল দি বল )

 

সেই সময় ইংলণ্ডের টনি লকের একটি বল ব্লক করার পর বলটা ঘুরে উইকেটের দিকে আসছিলো। আর হুরানী সঙ্গে সঙ্গেই পা দিয়ে সঙ্গোরো বলটা মেরে দিলেন । আমার পাশে বসা একটি বাচ্চা ছেলে তার দাদাকে জিজ্ঞেস করলো, “দাদা, ইরানী ব্যাট দিয়ে না মেরে পা দিয়ে মারলো কেন?” ছেলেটির দাদা কি উত্তর দিয়েছিলেন খেয়াল নেই। তবে কেন যে হুরানী দ্বিতীয়বার ব্যাট দিয়ে না মেরে পা দিয়ে মেরেছিলেন তার কারণ নীচে দেওয়া হলো।

Leave a Comment