বোলিং ওভার । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় বোলিং ওভার।

বোলিং ওভার

 

বোলিং ওভার

 

২৩ নং নিয়ম

উইকেটের দু’দিক থেকেই এক ওভার অন্তর বোলিং করা হবে। দুই দলের সম্মতিতে ( খেলা আরম্ভের আগে ঠিক করাই বাঞ্ছনীয় ) এক একটি ওভার আট বা ছয় বলে হবে। বোলিং শেষে আম্পায়ার ‘ওভার’ বলবেন । নো-বল বা ওয়াইড বল হলে আম্পায়ার নো বা ওয়াইড বলের জন্মে বোলারকে ততগুলি বল বেশী করতে দেবেন।

দ্রষ্টব্য

ওভারে বল কতগুলি করে হবে এই নিয়ে অসুবিধে হতে পারে বলে কমনওয়েলথ, অন্তর্ভুক্ত দেশগুলিতে ছ’ বলে ওভার দেওয়া হবে স্থির করা হয়েছে।

বিশেষ মতামত

অস্ট্রেলিয়া ও নিউজিল্যাণ্ডে আট বলে ওভার দেওয়া হয়। কোন আম্পায়ার বল গুনতে ভুল করে বেশী বল করতে দিলে বেশী গুলিও খেলার পূর্ণ মর্যাদা পাবে ।

২৪ নং নিয়ম

আহত হয়ে কিংবা আনফেয়ার খেলার বিশেষ কোন কারণ ছাড়া বোলারকে চলতি ওভার শেষ করতে হবে। বোলার আম্পায়ারকে বলে উইকেটের দুইদিক দিয়ে ইচ্ছেমত বল করতে পারবেন। কিন্তু কোন বোলার এক ইনিংসে একসঙ্গে পর পর দু’ ওভার বোলিং করতে পারবে না। বোলারের বল খেলার জন্যে ব্যাটসম্যানকে অপর প্রান্তের উইকেটের সামনে থাকতে হবে।

 

বিশেষ মতামত

নতুন ওভারে কোন বোলার যদি বল করতে এসে অক্ষম হয়ে পড়েন তাহ’লে আম্পায়ার তাঁর প্রথম বলকে ‘ডেড’ ব’লে অন্য কোন বোলারকে সেইদিক থেকে বল করাবার জন্যে ক্যাপ্টেনকে বলবেন। কিন্তু বোলার যদি একটা বা একটার বেশী বল করে থাকেন এবং সেগুলি হয় নো-বল, না হয় ওয়াইড বল হয় এবং তখন বোলার বল করতে অক্ষম হয়ে পড়েন তাহ’লে নতুন বোলারকে অপর প্রান্ত অর্থাৎ অপর দিকের উইকেট থেকে হবে । বল করতে

যদি কোন কারণে, বৃষ্টি বা অন্য কিছুতে, ওভার শেষ হবার আগে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তাহ’লে আবার খেলার শুরুর সময় সেই অসমাপ্ত ওভার প্রথমেই শেষ করতে হবে। ক্রিকেট জগতে ডব্লিউ জি গ্রেসের নাম সকলের কাছে বিশেষভাবে পরিচিত। গ্রেসের ক্রিকেট খেলা নিয়ে অনেক মজার মজার গল্প ছড়িয়ে আছে ক্রিকেট বিশ্বে। ‘ডেড বল’ নিয়মটি সৃষ্টি হবার পেছনে আছে গ্রেসকে জড়িয়ে একটা মজার ঘটনা ।

বিলেতে গ্লস্টারসায়ার আর সারের মধ্যে ম্যাচ খেলা হচ্ছে । গ্রেস তখন ব্যাট করছিলেন। একটা বল জোরে মেরে গ্রেস দু’রান সম্পূর্ণ করে তিন রান নেবার জØে দৌড়োচ্ছেন। তখন একজন ফিল্ডার বলটা পেয়ে উইকেট লক্ষ্য করে ছুড়লো। কিন্তু উইকেটে না লেগে গ্রেসের জামায় লেগে বলট ঢুকে গেলো তার পকেটের মধ্যে।

আর যাবে কোথায়। পকেটে বল নিয়ে গ্রেস আবার রান নিতে শুরু করলেন। গ্রেস একটার পর একটা রান নিয়ে চলেছেন। ফিল্ডাররা তো খ। ছুটে গিয়ে বুদ্ধি করে গ্রেসের পকেট থেকে বলটা তুলে নিলো একজন ফিল্ডার । কিন্তু গ্রেসের ততক্ষণ ছ’টা রান নেওয়া হয়ে গেছে।

 

বোলিং ওভার

 

তখন ক্রিকেট কর্তৃপক্ষ দেখলেন এ তো ভারি মুশকিল। এর একটা বিহিত করা দরকার। তা নাহলে ব্যাটসম্যানর। এইভাবে রান করার সুযোগ নেবে। তখন তাঁরা নিয়ম করে দিলেন যে বল যদি ব্যাটসম্যানের জামা কাপড়ে আটকায়, তাহ’লে সে বলে আর রান নেওয়া যাবে না। সেটি তখন ‘ডেড বল’ হয়ে যাবে ।

Leave a Comment