বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে । সারা সপ্তাহের খবর

ক্রিকেট গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা ক্রিকেট খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয় : বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে, সাকিবরা চাইলেন ‘একটু বেশি বোনাস’,‘দেখব’ বললেন বোর্ড সভাপতি, ঢাকা লিগ শুরু, লিজেন্ডস লিগে মিসবাহুল হকের ব্যাটে ঝড়, বাংলাদেশই এশিয়ার সেরা ফিল্ডিং দল, দাবি করলেন সাকিব, নিজেকে অপরাধী ভাবছেন বাটলার, ওয়ানডে অধিনায়ক ৫ বছর পর হলেন স্মিথ, ২ বার আইসিসির সেরা হ্যারি ব্রুক।

 

বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে

 

বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে । সারা সপ্তাহের খবর

 

বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে

গত নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াতে ক্রিকেটের ২০ ওভারের সংস্করণে বিশ্বজয়ের তিন মাস পরই বিরাট ধাক্কা খেল বিশ্ব চ্যাম্পিয়নরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বর বাংলাদেশের কাছে ধবলধোলাই।

 

সাকিবরা চাইলেন ‘একটু বেশি বোনাস’,‘দেখব’ বললেন বোর্ড সভাপতি

প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে সিরিজ জিতলেই বিসিবির পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার রীতি আছে। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পরও ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। খেলা শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দিই। এটা ওদের জানা। সব দলের সঙ্গেই তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল, শুধু এই দলের সঙ্গে এর আগে কোনো ফরম্যাটে সিরিজ জিতিনি আমরা। কাজেই সে জন্য ওরা এটা (পুরস্কার) পাবে, সেটা ওরা জানে।’

 

বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে

 

 

ঢাকা লিগ শুরু

শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)।

মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের মুখোমুখি হবে নবাগত ঢাকা লিওপার্ডস। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ও সিটি ক্লাব। সব ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়।

 

লিজেন্ডস লিগে মিসবাহুল হকের ব্যাটে ঝড়

লিজেন্ডস লিগের খেলায় ব্যাটে চার-ছক্কার ঝড় তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধান কোচ মিসবাহ উল হক। মাত্র ১৯ বলে ৪৪ রান করেছেন মিসবাহ।

এর মধ্যে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন মিসবাহ উল হক। খবর ক্রিকেট পাকিস্তানের। এ ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের বিপক্ষে ৩৫ রানে জয় পায় এশিয়া লায়ন্স।

 

বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে

 

 

বাংলাদেশই এশিয়ার সেরা ফিল্ডিং দল, দাবি করলেন সাকিব

বাংলাদেশের দুই ওপেনারকেই ‘জীবন’ দিয়েছেন ইংলিশ ফিল্ডাররা, গ্রাউন্ড ফিল্ডিংয়েও বিশ্ব চ্যাম্পিয়নরা ছিল বেশ পিচ্ছিল। কমবেশি সেটির মাশুলও দিতে হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ফিল্ডিংয়ে ছিল দুর্দান্ত, জস বাটলারকে সরাসরি থ্রোয়ে রানআউট করে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ ঘুরে গেছে সেখানেই। বেশ কিছুদিন ধরেই ফিল্ডিং বাংলাদেশের দুশ্চিন্তার নাম, তবে এই সিরিজ দেখাল ভিন্ন কিছুই। এমনই যে, অধিনায়ক সাকিব আল হাসানের মনে হচ্ছে—বাংলাদেশের এ দলটিই এখন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা!

 

নিজেকে অপরাধী ভাবছেন বাটলার

সুবিধাজনক অবস্থায় থেকেও বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরে ধবলধোলাই হয়েছে ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ১৬ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হারের দায় নিজের কাঁধেই নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

 

বাংলাদেশের ওয়াইটওয়াশ কষ্ট দিচ্ছে ইংল্যান্ডকে

 

 

ওয়ানডে অধিনায়ক ৫ বছর পর হলেন স্মিথ

টেস্টের পর ওয়ানডেতেও অধিনায়কত্ব ফিরে পেলেন স্টিভেন স্মিথ। মায়ের মৃত্যুর কারণে আপাতত আর ভারতে ফেরা হচ্ছে না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের। পরিবারকেই সময় দিচ্ছেন এই পেসার। তাতে পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ার ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন স্মিথ। বল টেম্পারিং কেলেঙ্কারির পর এবারই প্রথম ওয়ানডের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান।

 

Google_news_logo

 

২ বার আইসিসির সেরা হ্যারি ব্রুক

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান গত ডিসেম্বরেও আইসিসির মাস–সেরা ছিলেন। মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের নাম ঘোষণা করা হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment