জাকের আলিকে নিয়ে মুখ খুললেন ফাহিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হতাশা এখনও কাটেনি বাংলাদেশের। এমন পারফরম্যান্সের পর শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন।

ফাহিম বলেন, ‘সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতার জায়গায় কিছুটা ভাটা পড়েছে। এর আগে পরপর চারটি সিরিজ আমরা জিতেছি। সাধারণত এমন অধারাবাহিকতা আমাদের দলে দেখা যায় না। তাই এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। অবশ্যই এটা হতাশার, তবে বাস্তবতাটা মেনে নিতে হবে।’

জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহানদের প্রসঙ্গ টেনে ফাহিম আরও বলেন, ‘আমাদের দল যে ফ্লোতে ছিল, সেখানে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা যেভাবে শক্তি দেখিয়ে আসছিলাম, এবার সেটা পুরোপুরি প্রকাশ পায়নি। জাকের আলি অনিক কিংবা সোহানের জায়গাগুলোতে আমরা আগের মতো ভালো রান পাইনি। তারা আগে ম্যাচজয়ী ইনিংস খেলেছিল, কিন্তু এবার সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি।’

Leave a Comment