স্মরণীয় জয় বাংলাদেশের | সারা সপ্তাহের খবর

স্মরণীয় জয় বাংলাদেশের -খবর দিয়ে শুরু করছি ক্রিকেট গুরুকুল এর নিউজ আপডেট। সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

স্মরণীয় জয় বাংলাদেশের

 

স্মরণীয় জয় বাংলাদেশের | সারা সপ্তাহের খবর

 

দারুণ দুটি সেঞ্চুরি পেয়েছেন দুজন। কিন্তু প্রতিপক্ষ দলে বলে হ্যারি টেক্টর ও নাজমুল হোসেনের গতিপথটা একই হওয়ার সুযোগ ছিল না চেমসফোর্ডের এ রাতে। হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত ফেরেন নাজমুল, তবে টেক্টরের চতুর্থ সেঞ্চুরি ম্লান করে শেষ হাসিটা প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া নাজমুলেরই।

বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ৩২০ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেছে ৩ উইকেট ও ৩ বল বাকি থাকতেই। ওয়ানডেতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়, ৩০০ বা এর বেশি রান করে পঞ্চম জয়। 

স্যামির কাঁধেই ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব

ওয়েস্ট ইন্ডিজকে অধিনায়ক হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। আবারও ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব তাঁর কাঁধে। অধিনায়ক হিসেবে সফল ড্যারেন স্যামি এবার কোচের দায়িত্ব পালন করবেন। 

ক্যারিবিয়ানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্যামিকে। অন্যদিকে লাল বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে সামলাবেন আন্দ্রে কোলি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কোচও কোলি। ফিল সিমন্স পদত্যাগ করার পর এ বছরের শুরুতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন তিনি।

 

শ্রীলঙ্কায় নারী দলের সিরিজ হার

শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা হলো না বাংলাদেশ নারী দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জেতার পর নিগার সুলতানাদের সিরিজ জয়ের সম্ভাবনা জেগেছিল। কিন্তু শেষ দুই ম্যাচে স্বাগতিকেরা ঘুরে দাঁড়িয়ে টানা দুটি জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৪৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

আইপিএলে দ্রুততম ফিফটির মালিক

আইপিএলে কাল রাতে যশস্বী জয়সোয়ালের ব্যাটিং দেখে বিরাট কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ গত বেশ কিছু দিনের মধ্যে আমার দেখা সেরা ইনিংস।’  কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সোয়াল দারুণ এক ইনিংস খেলেছেন। তাঁর অপরাজিত ৯৮ রানের ইনিংসে কলকাতাকে হারিয়েছে রাজস্থান। এই ইনিংসের পথে ১৩ বলে ফিফটি তুলে নিয়ে আইপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। এবারের আইপিএলে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন জয়সোয়াল। কালকের ৯৮ এবারের আসরে তাঁর চতুর্থ ফিফটি।পেয়েছেন একটি সেঞ্চুরিও। 

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান

 

স্মরণীয় জয় বাংলাদেশের | সারা সপ্তাহের খবর

 

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। সে ক্ষেত্রে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ বা অন্য কোথাও খেলতে চায়। ভারতের একটি টিভি চ্যানেলকে এসব কথা বলেন শেঠি।

কলকাতাকে হারিয়ে রাজস্থানের জয়

যুজবেন্দ্র চাহালের জন্য রেকর্ডটি নিজের করে নেওয়া ছিল সময়ের অপেক্ষা। এ রাতে ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার। যশস্বী জয়সোয়াল পরে গড়েছেন আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড। এই দুজনের রেকর্ডের রাতে ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে রাজস্থান। কলকাতার দেওয়া ১৫০ রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে ৪১ বল ও ৯ উইকেট বাকি রেখেই। ৪৭ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংসে জয়সোয়াল মারেন ১২টি চার ও ৫টি ছক্কা। ২ চার ও ৫ ছক্কায় ২৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন স্যামসন।

বাংলাদেশ সফরের মধ্যে ভারতে খেলতে যাবে আফগানিস্তান

আগামী মাসে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা আফগানিস্তান দলের। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সফরে আফগানদের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা। কিন্তু ভারতের মাটিতে সিরিজ খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ সফরের সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

Leave a Comment