আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাটসম্যান আউট ।
ব্যাটসম্যান আউট

কিভাবে একজন ব্যটসম্যান আউট হতে পারে তা নিয়ে এখানে আলোচনা করা হল:
১. বোল্ড আউট: যখন বোলারের কোন বৈধ বল সরাসরি বা ব্যাটসম্যানের ব্যাট বা শরীরে স্পর্শের পর উইকেটে আঘাত করে এবং কমপক্ষে একটি বেল মাটিতে পড়ে যায়।
২. টাইম আউট: একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর তিন মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটসম্যানকে মাঠে আসতে হয়, এর থেকে দেরী হলে নতুন ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হবে।
৩. ক্যাচ আউট: যখন বোলারের কোন বৈধ বল ব্যাটসম্যানের হিটে বা ব্যাটে লেগে শূণ্যে উঠে যায় তখন বলটি ফিল্ডিং দলের কোন খেলোয়াড় ধরে ফেললে।
৪. হ্যান্ডেল দ্যা বল আউট: যদি কোনো ব্যাটসম্যান বোলারের ছুড়ে দেওয়া বলকে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকায় বা ধরে ফেলে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হবে।
৫. হিট দ্যা বল টোয়াইস আউট: যদি কোনো ব্যাটসম্যান বোলারের ছুড়ে দেওয়া বলকে পরপর দুইবার হিট করে তবে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হবে।
৬. হিট উইকেট: যদি কোনো ব্যাটসম্যান বোলারের বলটি মোকাবেলা করতে গিয়ে বা বলটি চলমান থাকা অবস্থায় নিজের ব্যাট বা শরীরের কোন অংশে বা ড্রেসের সাথে লেগে উইকেট ভেঙ্গে যায় (স্ট্যাম্পের ওপর থেকে বেল পড়ে গেলে) তবে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হবে।
৭. রান আউট: যখন বোলারের কোন বৈধ/অবৈধ বল ব্যাটসম্যানের হিট বা ব্যাটে লেগে বা অন্য কোনভাবে মাঠে গড়িয়ে যায় তখন উভয় ব্যাটসম্যান রান নেওয়ার জন্য স্থান পরিবর্তন করার সময় যদি কোন ব্যাটসম্যান popping crease -এর পেছনে ফিরে আসার আগেই ফিল্ডিং দলের কেউ বলটি দিয়ে উইকেটটিতে আঘাত করে কমপক্ষে একটি বেল মাটিতে ফেলে দেয়।
৮. স্ট্যাম্প আউট: যখন কোন ব্যাটসম্যান বোলারের কোনো বলকে হিট করতে ব্যর্থ হয় এবং বলটি উইকেট কিপারের হাতে এসে পৌঁছার মুহুর্তে ব্যাটসম্যান যদি ক্রিসের বাইরে থাকে তবে ব্যাটসম্যান ক্রিসে ফিরে আসার আগেই উইকেটকিপার যদি বল দিয়ে আঘাত করে উইকেটের বেল মাটিতে ফেলে দেন।
৯. অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড আউট: যদি কোন ব্যাটসম্যান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং স্বইচ্ছায় কোন ফিল্ডারকে খেলার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হয়।
১০. এলবিডাব্লিউ (Leg Before Wicket): যদি বোলারের বলটি পিসে হিট করে সরাসরি এসে কোনো ব্যাটসম্যানের শরীরে লাগে (অর্থাৎ ব্যাটে না লেগে) এবং অ্যাম্পায়ার মনে করেন যে বলটি ব্যাটসম্যানের শরীরে না লাগলে বোল্ড হত। তবে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা হয়। তবে বলটি যদি পিসের লেগ সাইডে হিট করে তবে আউট হবে না। তাছাড়া বলটি যদি অফ স্ট্যাম্প লাইনের বাইরে হিট করে এবং ব্যাটসম্যান শট নেওয়ার চেষ্টা করে তবে আউট হবে না।
ক্রিকেটের সবচেয়ে জটিল ও বিতর্কিত সিদ্ধান্ত এই এলবিডাব্লিউ। ক্রিকেট বোদ্ধাদের মতে, আম্পায়াররা যেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে ভুল করে থাকেন তার মধ্যে অন্যতম এলবিডাব্লিউ বা লেগ বিফোর ইউকেট সংক্রান্ত আউট প্রদান৷ এই আউটির ব্যাপারে আরো খুটিনাটি কিছু বিষয় পর্যবেক্ষণে নিতে হয়।

