ক্রিকেট গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। বিশ্বকাপের দল পেয়ে গেছে ভারত এর খবর দিয়ে শুরু করছি সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : ওয়ানডে থেকে বাদ আফিফ-শরিফুল, নীরবে অবসরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন, ভারত-পাকিস্তানের সম্পর্ক, বিশ্বকাপ কার হাতে , ওয়ানডে বিশ্বকাপ, বিশ্বকাপের দল পেয়ে গেছে ভারত, রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা, সিরিজ় জেতা কি হবে রোহিতদের।

বিশ্বকাপের দল পেয়ে গেছে ভারত । সারা সপ্তাহের খবর
ওয়ানডে থেকে বাদ আফিফ-শরিফুল
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ও পেসার শরিফুল ইসলাম। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
নীরবে অবসরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন
অনেকটা নীরবেই ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। কোন কিছু আগ থেকে না জানিয়ে তাসমানিয়াতে একটি ম্যাচ শেষে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি টেস্টে বল-বিকৃতি ঘটনায় অধিনায়কের পদ থেকে স্টিভ স্মিথকে সরিয়ে দেওয়ার পর ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করেন পেইন।

ভারত-পাকিস্তানের সম্পর্ক
সীমান্ত নিয়ে সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের সম্পর্ক আদায় কাঁচকলায়। রাজনৈতিক সমস্যার কারণে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট ছাড়া এক যুগ হলো দুই দেশের মধ্যে কোনো ম্যাচ হচ্ছে না।

বিশ্বকাপ কার হাতে?
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হলো ভারত। বিরাট কোহলিদের শিরোপা জয়ের জোর সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ভবিষ্যদ্বাণী করেছেন, এবারের বিশ্বকাপ জিতবে পাকিস্তান।
ওয়ানডে বিশ্বকাপ
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণ অনুষ্ঠিত হবে ভারতে। অক্টোবরে এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। কাল রাতে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে ক্রিকইনফো। ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হতে পারে ওয়ানডে বিশ্বকাপ।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিশ্বকাপ আয়োজনে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিশ্বকাপের দল পেয়ে গেছে ভারত
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতায় আছে ভারত। আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তবে সিরিজ জয়ের চেয়ে ভারতের চোখ এখন বিশ্বকাপ প্রস্তুতিতে।
তাই শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ভারতের কোচ রাহুল দ্রাবিড়কেও কথা বলতে হয়েছে বিশ্বকাপের দল নিয়ে। বলেছেন, বিশ্বকাপের দল পেয়ে গেছেন তাঁরা।
রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পরের ম্যাচটি ৪৮ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পচেফস্ট্রুমে আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে সিরিজও নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের।
হাইনরিখ ক্লাসেনের জন্য হয়নি। তাঁর ৬১ বলে ১১৯ রানের অপরাজিত ইনিংসে ক্যারিবীয়দের ৪ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করেছে দক্ষিণ আফ্রিকা।৩৩ বলে ৪৩ রান করে ইয়ানসেন আউট হয়ে গেলেও ক্লাসেন দলকে জিতিয়েছেন শেষ পর্যন্ত উইকেটে থেকে। ৫ ছক্কা ও ১৫ চারে ইনিংসটি সাজানোর পথে ৩০ বলে ফিফটি ও ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ক্লাসেন।

সিরিজ় জেতা কি হবে রোহিতদের?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের ফল ১-১। বুধবার সিরিজ় জয়ের লক্ষ্যে খেলতে নামছে রোহিত শর্মার ভারত। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে খেলা। ভাল খেলার পাশাপাশি এই ম্যাচে আবহাওয়া কেমন থাকে তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। কারণ আবহাওয়া ঠিক না থাকলে সিরিজ় হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকছে।
আরও দেখুনঃ

