ওয়ান ডে ম্যাচ জনপ্রিয় ক্রিকেট

আমাদের আজকের আলোচনার বিষয় ওয়ান ডে ম্যাচ জনপ্রিয় ক্রিকেট ।

ওয়ান ডে ম্যাচ জনপ্রিয় ক্রিকেট

এক দিনের ৫০ ওভারের ম্যাচের নিয়মকানুন সহজ। প্রতি দলে ১১জন খেলোয়াড় নিয়ে দুই দলের মধ্যে খেলা হয়।

  • একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার ( 20% of 50 overs) বল করতে পারবে। যে দলের ক্যাপ্টেন টচে জিতবে তিনি সিদ্ধান্ত নেবেন তাঁদের দল আগে ব্যাটিং করবে নাকি বোলিং করবে।
  • ব্যাটিং দল অল আউট (১০ উইকেট হারানো) না হওয়া পর্যন্ত বা ৫০ ওভারের ইনিংস খেলে যত রান তুলবে সেটি ২য় দলের (বোলিং দল) জন্য টার্গেট হবে।
  • বিরতির পর ৫০ ওভারের ২য় ইনিংস শুরু হবে যেখানে আগের বোলিং দল ব্যাটিং করবে এবং আগের ব্যাটিং দল বোলিং করবে। এখানে ব্যাটিং দলের (২য় দল) টার্গেট থাকবে আগের ইনিংসে ব্যাটিং করা দল ( ১ম দল) থেকে বেশি রান করার এবং বোলিং দলের (১ম দল) চেষ্টা থাকবে ব্যাটিং দলের (২য় দল) সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করা ও ৫০ ওভারের মধ্যে যাতে তাদের নিজেদের সমান বা বেশি রান তুলতে না পারে সেভাবে বোলিং করা।
  • ২য় ইনিংসের খেলা শেষ হওয়ার পর যদি দেখা যায় যে ১ম দলের রান বেশি তাহলে ১ম দল যত রান বেশি তত রানে জিতেছে। যদি ২য় দল উইকেট অবশিষ্ট থাকা অবস্থায় ১ম দলের দেওয়া রানের টার্গেট অতিক্রম করে তখন ২য় দলের হাতে যে কয়টি উইকেট অবশিষ্ট থাকে তত উইকেটে জিতবে। আর যদি ম্যাচ শেষ হওয়ার পর উভয় দলের রানের সংখ্যা সমান থাকে খেলা ‘টাই’।
  • খেলোয়াড়েরা সাধারণত রঙিন পোশাক পরিধান করে এবং খেলায় সাদা রংয়ের বল ব্যবহৃত হয়।

এছাড়া ফিল্ডিং- এর ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলো মানা হয়:

 

ওয়ান ডে ম্যাচ জনপ্রিয় ক্রিকেট

 

  • ইনিংসের প্রথম ১০ ওভারে (Mandatory Powerplay) বোলিং দল ৩০ গজ বৃত্তের বাহিরে দু’জনের বেশি খেলোয়াড় রাখতে পারবে না এবং এই দু’জন ফিল্ডার স্ট্রাইকার ব্যাডসম্যানের পজিশন থেকে ১৫ গজের মধ্যে ( slip, leg slip or gully positions) থাকতে পারবে।
  • এর পরে পাঁচ ওভার করে দু’টি পাওয়ারপ্লে রয়েছে। এগুলোর একটিকে fielding powerplay এবং অন্যটিকে batting powerplay বলে। এ দু’টি পাওয়ারপ্লে ১৫তম ওভারের পরে এবং ৪০তম ওভারের আগে শেষ করতে হবে। এগুলেতে বোলিং দল ৩০ গজ বৃত্তের বাহিরে তিন জনের বেশি খেলোয়াড় রাখতে পারবে না।
  • Powerplay ছাড়া বাকী ওভারগুলোতে বোলিং দল ৩০ গজ বৃত্তের বাহিরে ৫ জনের বেশি খেলোয়াড় রাখতে পারবে না।

ইনিংসে কোন কারণে সর্বোচ্চ ওভারের সংখ্যা কমলে সে অনুপাতে পাওয়ারপ্লের ওভারের সংখ্যাও কমবে। পাওয়ারপ্লে ছাড়া বাকী সাধারণ ওভারগুলোতে ৩০ গজ ইনার- ফিল্ডের বাহিরে ৫জন ফিল্ডার থাকবে। সেই সাথে এটাও মানতে হবে যে লেগ সাইডে ইনার এবং আউটার ফিল্ডে মিলে সর্বোচ্চ চার জন ফিল্ডার থাকতে পারবে।

 

ওয়ান ডে ম্যাচ জনপ্রিয় ক্রিকেট

 

বৃষ্টি বা দুর্যোগ আবহাওয়ার জন্য খেলা সাময়িকভাবে বন্ধ থাকলে খেলা ৫০ ওভার থেকে কমিয়ে আনা হয় বা অনেক সময় পরের দিন অনুষ্টিত হয়। এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্তের জন্য Duckworth-Lewis method নামে একটি নীতিমালা অনুসরণ করা হয়।

Leave a Comment