আমাদের আজকের আলোচনার বিষয় উইকেট রক্ষক।
উইকেট রক্ষক

৪৩ নং নিয়ম
বোলারের হাত থেকে ছাড়া পেয়ে বলটি যতক্ষণ না স্ট্রাইকারের ব্যাট কিংবা শরীরের কোন অংশ স্পর্শ করে যায়, অথবা উইকেটের পাশ দিয়ে বেরিয়ে যায়, অথবা ব্যাটসম্যান রান নেবার চেষ্টা করেছেন, ততক্ষণ পর্যন্ত উইকেট-রক্ষককে উইকেটের পিছনে থাকতে হবে । উইকেট-রক্ষক এই নিয়ম লঙ্ঘন করলে স্ট্রাইকার আউট নন, কেবল- মাত্র ৩৬, ৩৭, ৪০ ও ৪১নং আইনের বেলায় ব্যতিক্রম, যদিও সেই ব্যতিক্রম ৪৬নং নিয়মের শর্ত মোতাবেক ।
দ্রষ্টব্য
(ক) এই আইনের বলে স্ট্রাইকারের বল মারা ও উইকেটে ‘গার্ড’ করার অধিকার আছে উইকেট-রক্ষকের হস্তক্ষেপ মুক্ত ভাবে। স্ট্রাই- কারকে দোষী সাব্যস্ত করা হবে না যদি সে নিজের উইকেট রক্ষা, করতে সচেষ্ট হয়ে একমাত্র উইকেট-রক্ষককে ক্যাচ লোফায় বাধা না দিয়ে, অন্য কোন উপায়ে উইকেট-রক্ষকের ব্যাপারে হস্তক্ষেপ করে।
(খ) যদি উইকেট-রক্ষকের উইকেটের সামনে এগিয়ে আসার ফলে ফিল্ডিং পক্ষের কোন সুবিধা না হয়, অথবা বলটি সম্পূর্ণ ইচ্ছেমত খেলতে ব্যাটসম্যানের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হয় কিংবা ব্যাটস- ম্যানের আউট হবার কোন কারণ না ঘটে, তাহলে আম্পায়ার উইকেট- রক্ষকের ঐ এগিয়ে আসাকে কোন মূল্য দেবেন না ।
অতিরিক্ত মতামত
উইকেট-রক্ষক কোন মতেই উইকেটের সামনে থেকে বল ধরতে পারে না, যদি না বলটি স্ট্রাইকারকে স্পর্শ করে থাকে, এবং ব্যাটে কিংবা শরীরের কোন অংশে না লাগে; উইকেটের সামনে থেকে ধরা সেই বলটি দিয়ে স্ট্রাইকারকে ‘স্টাম্পড আউট’ করার জন্যে উইকেট- রক্ষক উইকেট ভেঙ্গে দিতে পারে না।
উইকেটের পিছনে দাঁড়িয়ে উইকেট-রক্ষক উইকেটে বল ছুড়ে কিংবা একমাত্র ৩১নং নিয়ম বাদে যে কোন উপায়ে উইকেট ভেঙ্গে স্টাম্পড আউট করতে পারে। বল উইকেট-রক্ষকের প্যাডে লেগে ফিরে এসে উইকেটে লাগলে, এবং উইকেট-রক্ষক বলটি বুট দিয়ে কিক মেরে উইকেট ভাঙ্গলেও স্টাম্পড আউটের আবেদন জানানো যাবে। ব্যাটসম্যান ক্রীজের বাইরে থাকলেও, উইকেটের সামনে থেকে ধরা বলে স্টাম্পড আউট হবে না— যদি ব্যাটসম্যান বলটি স্পর্শ না করে।

ক্রিকেট খেলায় ব্যাটসম্যান, বোলার এবং উইকেট-রক্ষকের যেমন প্রয়োজন; তেমনি প্রয়োজন ফিল্ডসম্যানের। ফিল্ডসম্যান ব্যতিরেকে ক্রিকেট খেলা অসম্ভব। ক্যাচ ধরবে কে, বল থামাবে কে? ক্রিকেট খেলার জন্ম থেকেই ফিল্ডসম্যানরা আছেন। সুতরাং ফিল্ডসম্যানেরও নিয়ম আছে। তবে আইনের হের-ফের হয়েছে সামান্তই। তবু সেই সামান্ত নিয়মটিও নীচে আলোচনা করা হল ।
