বিপিএলের আসন্ন দ্বাদশ আসরকে সামনে রেখে রংপুর রাইডার্স আবারও পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদের প্রতি আস্থা রেখেছে। শিরোপাজয়ী এই দলটি নতুন মৌসুমেও তাকে অন্তর্ভুক্ত করেছে স্কোয়াডে।
গত মৌসুমে রংপুরের হয়ে খেলা ৩৫ বছর বয়সী ইফতিখার ব্যাট হাতে ছিলেন কার্যকর। তিনি করেছিলেন ৩০৫ রান, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ। সাইফ হাসান করেন সর্বোচ্চ ৩০৬ রান। ব্যাটিংয়ের পাশাপাশি ১২ ম্যাচে অফস্পিনে তুলে নেন ৫ উইকেট।
রংপুর রাইডার্স সামাজিক মাধ্যমে জানায়, ‘রংপুরের হয়ে আবারও মাঠ মাতাবেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। পাকিস্তানের এই পাওয়ার হাউস এবারও রংপুরকে প্রতিনিধিত্ব করবেন।’
দলের বিদেশি কোটায় ইফতিখারের সঙ্গে আরও রয়েছেন তিন পাকিস্তানি—খাওয়াজা নাফি, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।
ইফতিখারকে ফের দলে ভিড়ালো রংপুর রাইডার্স, প্রস্তুতি বিপিএল দ্বাদশ আসরের
![ইফতিখারকে ফের দলে ভিড়ালো রংপুর রাইডার্স 1 ইফতিখারকে ফের দলে ভিড়ালো রংপুর রাইডার্স Cricket Gurukul [ ক্রিকেট গুরুকুল ] GOLN](https://cricketgoln.com/wp-content/uploads/2025/12/ইফতিখারকে-ফের-দলে-ভিড়ালো-রংপুর-রাইডার্স.png)