আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব-রিয়াজ, পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব-রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের-ঘোষণা দিয়েছেন। ২০০৮ সালে পাকিস্তানের জার্সিতে তার অভিষেক হয়েছিল।

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব-রিয়াজ

জাতীয় দলের হয়ে ১৫ বছর পার করার পরে অবসরের সিদ্ধান্ত নিলেন বাঁহাতি এই পেসার। তবে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানান। অবসরের ব্যাপারে ওয়াহাব-রিয়াজ জানান, গত দুই বছর ধরে আমি  অবসরের পরিকল্পনা করছিলাম। সেজন্য এ বছরটিই বেছে নিয়েছি। আমার দেশ এবং জাতীয় দলকে সাধ্যমত সেবা দিতে পেরে আমি খুব খুশি।

 

এক টুইট বার্তার মাধ্যমে আজ বুধবার (১৬ আগস্ট)  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান ওয়াহাব-রিয়াজ। তিনি পাকিস্তানের হয়ে ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছেন । ওয়াহাব পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ তাকে দেখা গিয়েছে ২০২০ সালে জাতীয় দলের জার্সিতে । তিনি টেস্ট ক্রিকেটে ৩৪.৫০ গড়ে ৮৩টি, ওয়ানডেতে ৩৪.৩০ গড়ে ১২০টি উইকেট নিয়েছেন।

আর টি-টোয়েন্টিতে ২৮.৫৫ গড়ে তার উইকেট সংখ্যা ৩৪টি। এ বছর পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন ওয়াহাব-রিয়াজ। এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানি এই পেসার আরও জানিয়েছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা একটি সম্মান এবং সৌভাগ্যের বিষয়। এতদিন আমি সেটি করতে পেরে আনন্দিত। এখন থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে আমার জন্য।

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ

 

আমি সেটি নিয়ে বেশ রোমাঞ্চিত। আশা করছি সেখানে দর্শকদের বিনোদন ও অনুপ্রাণিত করতে পারব। এ দিকে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেয়া হয় ওয়াহাব-রিয়াজকে। তাতে সাম্প্রতি ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও তার ব্যস্ততা বেড়েছে।

Leave a Comment