হিট উইকেট । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় হিট উইকেট।

হিট উইকেট

 

হিট উইকেট

 

৩৮ নং নিম্নম

বল মারতে গিয়ে ব্যাটসম্যান যদি ব্যাট দিয়ে উইকেট ভেঙ্গে ফেলে, কিংবা শরীরের কোন অংশ বা পোশাকের আঘাতে উইকেট ভেঙ্গে যায়, তাহলে ব্যাটসম্যান ‘হিট উইকেট’ হয়ে আউট হবে । বলটি খেলতে যাওয়ার পর যে কোন সময়েই এই নিয়ম প্রযোজ্য।

দ্রষ্টব্য

( ১ ) মারার পর বলটা যদি উইকেটের দিকে যায় এবং তখন উইকেট বাঁচাবার জন্যে দ্বিতীয়বার মারতে গিয়ে যদি ব্যাটের আঘাতে উইকেট ভেঙ্গে যায়, তাহলে ব্যাটসম্যান আউট হবে।

(২) কেবলমাত্র বলটি খেলার সময় যদি মাথার টুপি পড়ে, কিংবা পোশাকের আঘাতে উইকেট ভেঙ্গে যায় তাহলে ব্যাটসম্যান ‘হিট উইকেট’ আউট হবে, অন্যথায় নয়।

(৩) কিন্তু রান নেবার সময় যদি ব্যাটের আঘাতে বেল পড়ে, কিংবা ব্যাটসম্যানের পোশাকে লেগে উইকেট ভেঙ্গে যায়, তাহলে ব্যাটসম্যান আউট হবে না ।

রান আউট কিংবা স্ট্যাম্পড আউটের হাত থেকে অব্যাহতি পাবার জন্যে ব্যাটসম্যান যদি উইকেট ভেঙ্গে ফেলেন তাহলে তিনি এই নিয়ম- অনুসারে আউট হবেন না ।

অতিরিক্ত মতামত

(ক) বোলারের হাত থেকে বল ডেলিভারী হওয়ার আগে যদি ব্যাটসম্যান উইকেট ভেঙ্গে ফেলে, তাহলে এই নিয়ম বলবৎ হবে না ।

 

হিট উইকেট

 

(খ) যে মুহূর্ত থেকে ব্যাটসম্যান খেলার জন্য প্রস্তুত হবে, অর্থাৎ বোলারের দেওয়া বল মারার জন্যে প্রস্তুত হবে শুধুমাত্র সেই সময় থেকে এই আইনের কাজ আরম্ভ হবে।

(গ) ব্যাটসম্যান যদি অন্যমনস্ক ভাবে উইকেট ভেঙ্গে ফেলে, এবং আম্পায়ার যদি বুঝতে পারেন যে ব্যাটসম্যান খেলতে যায় নি, সে সত্যিই অন্যমনস্ক ছিল, তাহলে তিনি আউট দেবেন না, এবং ব্যাটসম্যানও আউট হবে না ।

১৭৭০ সাল বিলেত্তের একটা ক্রিকেট ম্যাচে রিং আর টেলর নামে দু’জন ব্যাটসম্যান ব্যাট করতে নামলো। এল. বি. ডব্লিউ আউটের নিয়ম তখনো হয় নি। ওরা দু’জন বোধ হয় ঠিক করে এসেছিলো যে শক্ত বলগুলো মানে যেগুলো ওরা ব্যাট দিয়ে মারতে পারবে না, সে বলগুলো পা দিয়ে ঠেকাবে। উইবেটে লাগতে দেবে না কিছুতেই।

খেলতে নেমে ওরা ভালো বলগুলো পা দিয়ে ঠেকিয়ে উইকেট আড়াল করতে আরম্ভ করলো। আর উইকেটের বাইরের কিংবা বাজে বলে হিট করে রান নিতে লাগলো টপাটপ । রিং আর টেলর আউট হয় না কিছুতেই। বোলাররা আপ্রাণ চেষ্টা করেও ওদের আউট করতে পারে না। পারবেই বা কি করে! ভালো বলগুলো ওরা যে পা দিয়ে আটকিয়ে দিচ্ছে।

তখন বোলারদের দুঃখ দেখে ক্রিকেট-কর্তাদের টনক নড়লো। সত্যিই তো, এ বড় একচোখো ব্যাপার! সব থেকে ভালো বলগুলো ইচ্ছে করে পায়ে লাগিয়ে আউট হওয়া থেকে নিষ্কৃতি পাবে—এ বড় আজগুবি ব্যাপার ! তাই তখনকার ক্রিকেট কর্তৃপক্ষ নিয়ম করে দিলেন, কেউ যদি ইচ্ছে করে বল পায়ে লাগায় তবে সে আউট হবে।

নিয়ম তো হলো। কিন্তু কি করে বোঝা যাবে কোটা ইচ্ছা করে পায় লাগানো হয়েছে, আর কোন্‌টা এমনিই লেগে গেছে। আম্পায়াররা পড়লেন মহা মুশকিলে। ব্যাটসম্যানদের মনের কথা বোঝার ক্ষমতা তাঁদের নেই ৷ তাহলে আউট দেবেন কেমন করে! এই মুশকিল আসান করতে ক্রিকেট- কর্তৃপক্ষ নতুন পন্থা বাতলে দিলেন ।

 

নিয়ম হলো, উইকেটের সামনের বল পায়ে লাগলেই আউট। এখানে ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নেই। আজকাল কিন্তু শুধু পা নয়, হাতের মুঠো থেকে কবজি অবধি ছাড়া শরীরের যে কোন অংশ যদি উইকেট গার্ড করে থাকে আর বল যদি সেখানে লাগে তাহলে ব্যাটসম্যান ‘এল. বি. ডব্লিউ.’ আউট । এল. বি. ডব্লিউ. নিয়মটা বড়ই জটিল। এ সম্বন্ধে ধারণা স্পষ্ট হতে সময়- নেবে ঠিকই, তবে নীচের আইনটা সে বিষয়ে সাহায্য করবে প্রচুর।

Leave a Comment