উইকেটের পতন । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় উইকেটের পতন।

উইকেটের পতন

৩১ নং নিয়ম

বল লেগে, কিংবা ব্যাটসম্যানের ব্যাটে বা গায়ে লেগে উইকেটের উপর থেকে ‘বেল’ পড়ে গেলে অথবা উইকেট উপড়ে গেলে উইকেটের পতন হয়েছে বলা হয়। যে কোন খেলোয়াড় উইকেটের পতন ঘটাতে তার হাতের বা তালুর সাহায্য নিতে পারে, বা যদি আগে থেকেই বেলকে পরিহার করা হয়ে থাকে, তা’হলে একটি স্টাম্প উপড়ে ফেলে উইকেটের পতন ঘটায়, তবে সব সময় সেই বিশেষ বা উভয় হাতের তালুতে বলের অবস্থান প্রয়োজন ।

দ্রষ্টব্য

(১) যদি শুধু একটি মাত্র ‘বেল’ অসুবিধা ঘটায় তাহ’লে উইকেটের পতন বলা যাবে না। কিন্তু যদি বেলটি দু’স্টাম্পের মধ্যে পড়ে যায় তাহ’লে উইকেটের পতন হয়েছে বলা হয়। কিংবা একটি বেল পড়ে গিয়ে দু’স্টাম্পের মধ্যে থাকলে উইকেটের পতন হয় ।

(২) খেলা চলার সময় যদি উইকেট ভেঙ্গে যায় তাহলে সেক্ষেত্রে আম্পায়ার উইকেট ঠিক করবেন না যতক্ষণ না ‘বলটি’ ডেড হচ্ছে। তবে যে কোন খেলোয়াড়ই উইকেট ঠিক করে নিতে পারেন ।

 

উইকেটের পতন

 

উইকেটের পতন

 

(৩) অস্বাভাবিক বাতাসের জন্যে যদি বেল বাদ দিয়ে খেলা চালাতে ক্যাপ্টেনরা রাজী হন, সেক্ষেত্রে উইকেটের-পতন কখন হবে তা আম্পায়ারের উপর নির্ভর করবে। খেলার আগেই আম্পায়াররা উইকেট পতনের কারণ অধিনায়কদের বুঝিয়ে দেবেন। সে অবস্থায় স্টাম্প উপড়ে না গেলেও উইকেটের-পতন ঘটতে পারে ।

 

 

উইকেটের পতন

 

(৪) যদি একটি বেল খেলা চলার মধ্যে পড়ে গিয়ে থাকে, তাহলে উইকেটের-পতন ঘটাতে হলে অপর বেলটি যে কোন অনুমোদিত পদ্ধতিতে ফেলে দিলেই চলবে বা তিনটি স্টাম্পের একটিকে মেরে উৎপাটিত করে ফেলতে হবে। অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান ব্র্যাডম্যান ব্যাট করছেন ভারতীয় দলের বিরুদ্ধে। ব্র্যাডম্যানকে আউট করা ছিলো দুঃসাধ্য ব্যাপার। বোলাররা হিমশিম খেয়ে যেতেন। আর মাঠের মধ্যে ফিল্ডারদের অবস্থা হতো কহিল। ব্র্যাডম্যানের মারের জৌলুসে সমস্ত মাঠে ডাক আনন্দের বান।

সেই ব্র্যাডম্যান ব্যাট করছেন ভারতের বিরুদ্ধে। উইকেটের পেছনে দাঁড়িয়ে আমাদের পি সেন। একটা বল খেলতে গিয়ে ব্র্যাডম্যান পপিং ক্রীজের সামান্ত একটু বাইরে গেছেন। কিন্তু বল আটকাতে পারেননি। এক মুহূর্তের ব্যাপার। কিন্তু পি. সেন লহমার মধ্যে ভেঙ্গে দিলেন উইকেট । পি. সেনের সঙ্গে গলা মিলিয়ে ভারতের সবক’টি খেলোয়াড় চিৎকার করে উঠলেন, ‘হাউজ চ্যাট’। আম্পায়ারের আঙ্গুল উঠল মাথার ওপর। ব্র্যাডম্যান আউট। স্টাম্পড আউট হয়ে গেলেন ব্র্যাডম্যান। ফিরে দাঁড়িয়ে পি. সেনের দিকে একটু তাকিয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান।

 

১৯৫৩ সালে ইংলণ্ডের লীডস মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংলণ্ডের টেস্ট খেলার সময় ইংলণ্ডের বেইলী ভারী অদ্ভুতভাবে আউট হয়ে গিয়েছিলেন। পপিং-ক্রীজের প্রায় এক ফুট মধ্যে বেইলীর ব্যাটটা থাকলেও, আসলে ব্যাটটা ছিল মাটির ওপরে, অর্থাৎ ব্যাটটা মাটি ছুঁয়ে ছিল না । আর বেইলী দাড়িয়ে ছিলেন পপিং-ক্রীজের বাইরে । ফলে তিনি ‘আউট অফ হিজ গ্রাউণ্ড’ নিয়মানুযায়ী আউট হয়ে গেলেন।

Leave a Comment