ক্রিকেটে রান সংগ্রহের নিয়মগুলো খেলার উত্তেজনা এবং ন্যায় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে ‘বাই’ এবং ‘লেগ বাই’ রান এমন দুটি বিশেষ পরিস্থিতি, যা ব্যাটসম্যানের সরাসরি বলের স্পর্শ ছাড়া খেলার ফলাফলে প্রভাব ফেলে। যখন ব্যাট বা দেহে স্পর্শ ছাড়া বল চলে যায় এবং ব্যাটসম্যান রান নেয়, তখন এই রানের হিসাব আলাদাভাবে করা হয়। এই নিয়ম ব্যাটসম্যান, ফিল্ডার এবং আম্পায়ারের কৌশল ও সতর্কতা পরীক্ষা করে, এবং খেলার সঠিকতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখতে সহায়ক হয়।
বাই ও লেগ বাই
৩০ নং নিম্নম
‘ওয়াইড’ এবং ‘নো-বল’ না হয়ে যদি কোন বল ব্যাটসম্যানের ব্যাট বা দেহ স্পর্শ না করে চলে গিয়ে বাউণ্ডারা লাইন অতিক্রম করে তাহলে, বাউণ্ডারী এবং না করলে যে কটি রান হয় সেগুলিকে “বাই” রান বলা হয় । আম্পায়ার তখন ‘বাই’ বলবেন ও তার ইশারা দেখাবেন। কিন্তু যদি বলটি ব্যাটসম্যানের হাত বাদে ( ব্যাটে তো কোন সময়ই নয় ) অন্য কোথাও লেগে দূরে যায় তাহ’লে যে রানগুলি হবে বা বাউণ্ডারী হলে তাকে‘লেগ বাই’ বলা হবে। আম্পায়ার তখন লেগ বাই বলবেন ও তার ইশারা দেখাবেন।

দ্রষ্টব্য
(ক) কোন ব্যাটসম্যান ব্যাট ধরা হাত ছাড়া যদি ইচ্ছে করে তার দেহের কোন অংশ বলে স্পর্শ করান বা পা দিয়ে বলটি ঠেলে দেন তাহ’লে কোন রান হবে না। আম্পায়ার তখনই বলটাকে ডেড বল বলে ঘোষণা করবেন যখন তিনি বুঝবেন যে ফিডিং পক্ষ আর কোন ভাবেই উভয় ব্যাটসম্যানের কাউকেই আউট করতে সক্ষম হবে না ।

(খ) আম্পায়ার তাঁর এক হাত মাথার পাশ দিয়ে সোজা উপরে তুলে বাই রানে’র ইশারা দেবেন এবং এক পা তুলে তাতে হাত ছুঁয়ে ‘লেগ বাইয়ের’ ইশারা দেখাবেন।

বিশেষ মতামত
যদি কোন ব্যাটসম্যান বাম্পার বল থেকে আত্মরক্ষা করতে গিয়ে ব্যাটধরা অংশ বাদে হাতের অন্য অংশে আঘাতপ্রাপ্ত হয় এবং সে বল দূরে গেলে রান ও বাউণ্ডারীতে গেলে বাউণ্ডারী হবে না এবং তাকে লেগ বাই রান হিসাবেও ধরা চলবে না।
বাড়ির ছাদ থেকে কিংবা গাছ থেকে পড়ে গেলে খবরের কাগজে যেমন ছাপা হয় ‘পতনের ফলে গুরুতর আহত’, তেমনি খেলার সময় যে কোন কারণে যদি উইকেট ভেঙ্গে যায় বা বেল পড়ে যায় তখন বলা হয় উইকেটের পতন হয়েছে। কোন্ কোন ক্ষেত্রে উইকেটের পতন হয় নীচের আইনটিতে সে সম্বন্ধে আলোচনা করা হলো ।
