আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিকেট ব্যাট ।
ক্রিকেট ব্যাট

৬ নং নিয়ম
ব্যাট ৪ ইঞ্চির বেশী চওড়া এবং ৩৮ ইঞ্চির বেশী লম্বা হবে না ।
বিশেষ মতামত
ব্যাটের ওজন সম্বন্ধে বিশেষ কোন ধরাবাঁধা নিয়ম নেই । তবে একটা সাধারণ ফুল সাইজ ব্যাটের ওজন প্রায় ২ পাঃ ৩ আউন্স। ছোটদের বেশী ভারী এবং বড় ব্যাটে খেলা উচিত নয় । ক্রিকেট মাঠে খেলা দেখতে গেলে মাঠের মধ্যিখানে একটা বিশেষ জায়গা সকলের চোখে পড়বেই। সমস্ত মাঠের মধ্যে ঐ জায়গাটুকু যেন একটু আলাদা । মনে হয়, একটা লম্বা ধোঁয়াটে চাদর কে যেন বিছিয়ে রেখেছে মাঠের ঠিক মধ্যিখানে।
আর তার দু’প্রান্তে তিনটে তিনটে ছ’টা স্টাম্প পোঁতা। এই জায়গাটার উপর আসল খেলা হয়। জায়গাটার নাম পিচ। পিচ দু’রকমের হয়। মাটির তৈরী পিচের নাম ‘টাফ’ উইকেট’। কোন কোন খেলা আবার ‘টার্ফ´ উইকেটে’ না হয়ে হয় ‘ম্যাটিং উইকেটে’। খুব শক্ত করে পাতা ম্যাটের ওপর খেলা হয়। তবে আজকাল ‘ম্যাটিং উইকেটে’ খেলার রেওয়াজ কমে আসছে। খুব কম খেলাই এখন ‘ম্যাটিং উইকেটে’ হয়।

ক্রিকেট খেলা ঘাসযুক্ত মাঠে (সাধারণত ওভাল বা ডিম্বাকৃতির) খেলা হয়, যার মাঝে ২২ গজের ঘাসবিহীন অংশ থাকে, তাকে পিচ বলে। পিচের দুই প্রান্তে কাঠের তিনটি করে লম্বা লাঠি বা স্ট্যাম্প থাকে। ঐ তিনটি স্ট্যাম্পের উপরে বা মাথায় দুইটি ছোট কাঠের টুকরা বা বেইল থাকে। স্ট্যাম্প ও বেইল সহযোগে এই কাঠের কাঠামোকে উইকেট বলে।
১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয় ১৮৭৭ সালে। দর্শক সংখ্যার দিক দিয়ে ক্রিকেট, ফুটবলের ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে স্বীকৃত। এই খেলার বিশ্বব্যাপী প্রশাসনের দায়িত্বে আছে একশোর বেশি সদস্যযুক্ত সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যদিও এর মধ্যে শুধু বারোটি সদস্য দেশই টেস্ট ক্রিকেট খেলে।
