প্রথম দুই টি-টোয়েন্টি শেষে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্কোর ১-১ সমান। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। সিরিজ নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামবে দুই দল। জয় দিয়ে সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তান তাদের হারিয়েছে।
আজকের ক্রীড়াঙ্গন আরও জমজমাট হতে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি বড় দল মাঠে নামছে, তাছাড়া বুন্দেসলিগাতেও রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।
