সাকিবের অনুপস্থিতি কেকেআরকে ভোগাবে । সারা সপ্তাহের খবর

সাকিবের অনুপস্থিতি কেকেআরকে ভোগাবে এই খবর দিয়ে শুরু করছি ক্রিকেট গুরুকুল এর নিউজ আপডেট। সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সাকিবের অনুপস্থিতি কেকেআরকে ভোগাবে । সারা সপ্তাহের খবর

আইপিএলের ম্যাচও যেন এল-ক্লাসিকো ও লিভারপুল-ইউনাইটেড

আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। ১৫ ট্রফির মধ্যে ৯টিই জিতে নিয়েছে এই দুই দল। সাফল্যে অন্যদের তুলনায় বেশ এগিয়ে থাকায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে থাকে বাড়তি রোমাঞ্চ। আর সেই রোমাঞ্চকে এবার ফুটবলের জনপ্রিয় দুই দ্বৈরথের সঙ্গে তুলনা টেনেছেন ক্রিকেটাররা। চেন্নাইয়ের অলরাউন্ডার মঈন আলী, ‘এটা এমন ম্যাচ, যেটা খেলার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। সবচেয়ে সফল এবং বিশাল ভক্ত–সমর্থকের ফ্র্যাঞ্চাইজি এই দুই দল। একজন ক্রিকেটারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অন্যতম বড় ম্যাচ এটি। যদি ফুটবলের দৃষ্টিকোণ থেকে বলি, এটা ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচের মতো। ওটাও বিশাল ম্যাচ।’

ক্রুনালের অলরাউন্ড পারফরম্যান্সে জয় লক্ষ্ণৌর

ক্রুনাল পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ০৭ এপ্রিল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে বোলিং সহায়ক কন্ডিশনে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ১২২ রানের লক্ষ্যে লোকেশ রাহুলের দল টপকে গেছে ৫ উইকেট আর ২৪ বল হাতে রেখে। এই নিয়ে টানা দুই ম্যাচে হারল হায়দরাবাদ।

সকালেও জয়ের ‘শতভাগ সুযোগ’ দেখেছিল আইরিশরা

আয়ারল্যান্ডের জয়ের স্বপ্নের কথা শুনিয়েছিলেন লোরকান টাকার। অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি বললেন, ০৭ এপ্রিল সকালেও জয়ের শতভাগ সুযোগ দেখেছিলেন তাঁরা। সব চাপ বাংলাদেশের ওপরই ছিল বলেও মনে করেন বলবার্নি।

১৩১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে ৯ ওভার ব্যাটিং করলেও গতকালের সঙ্গে আর ৬ রান যোগ করতেই শেষ ২ উইকেট হারায় তারা। ৭১ রানে অপরাজিত অ্যান্ডি ম্যাকব্রাইন ছিলেন, আয়ারল্যান্ডও বড় লিডের আশা করেছিল বলেই জানালেন বলবার্নি, ‘শতভাগ (জয়ের সুযোগের ব্যাপারে নিশ্চিত ছিলাম)! উইকেট বেশ ভালো ছিল। (তবে) ইবাদত ভালো বোলিং করেছে, স্টাম্প তাক করেছে। তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম ১৮০ রানের লিড পাব।’

সাকিবের অনুপস্থিতি কেকেআরকে ভোগাবে

 

সাকিবের অনুপস্থিতি কেকেআরকে ভোগাবে । সারা সপ্তাহের খবর

 

কলকাতার প্রস্তাবে রাজি হয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। কলকাতা এরই মধ্যে দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে। তবে ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান বলছেন, এবারের আসরে সাকিবকে মিস করবে কলকাতা।

কলকাতার হয়ে ১০৬ ম্যাচ খেলা এই ক্রিকেটারের দাবি, চোটের কারণে শ্রেয়াস আইয়ার, পরে সাকিব আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়া কলকাতাকে ভোগাবে।

এমসিসির আজীবন সদস্য মাশরাফি

ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জনকে, যেখানে আছেন ৮টি টেস্ট খেলুড়ে দেশের সাবেক খেলোয়াড়েরা। ইংল্যান্ড ও ভারতের আছেন ৫ জন করে সাবেক খেলোয়াড়।

লঙ্কানদের হারিয়ে নিউজিল্যান্ড

৪ উইকেটে ১২২ রান থেকে ১৪১ রানে অলআউট, অর্থাৎ লঙ্কানরা সর্বশেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ১৯ রানে। এমন ব্যাটিং–ধসের প্রভাব হয়তো পড়েছে শ্রীলঙ্কার বোলিংয়েও। দিলশান মদুশানাকা, কাসুন রাজিথাদের নিষ্প্রভ বোলিং কিউই ব্যাটসম্যানদের কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি। ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ১৪২ রানের লক্ষ্য ৯ উইকেট আর ৩২ বল হাতে রেখেই টপকে গেছে নিউজিল্যান্ড। এ জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল কিউইরা।

 

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে সাকিবের আহ্বান

০৪ এপ্রিল ৬টা ১০ মিনিটে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে বঙ্গবাজার মার্কেট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন, আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর টাকাপয়সার হিসাবে ব্যবসায়িক ক্ষতির অঙ্ক এখনো জানা যায়নি। মিরপুর টেস্টে প্রথম দিনে মাঠে নামা বাংলাদেশ দলের কানেও পৌঁছেছে ভয়াবহ এই আগুনের খবর। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ নিয়ে একটি পোস্ট করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করতে দেশবাসীর প্রতি আহবান জানানোর পাশাপাশি জাতীয় দল সতীর্থ তাসকিন আহমেদকেও এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সাকিব।

আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখেছেন ১৩ কোটি মানুষ!

আইপিএলের ১৬তম আসর শুরু হয়েছে গত ৩১ মার্চ। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগে ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের অফিশিয়াল সম্প্রচার প্রতিষ্ঠান ডিজনি স্টার জানিয়েছে, প্রথম দিন আইপিএল দেখতে টিভি চালিয়েছেন ১৪ কোটি দর্শক। এর মধ্যে ১৩ কোটিই দেখেছেন গুজরাট–চেন্নাই ম্যাচ। 

বাংলাদেশের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা

 

সাকিবের অনুপস্থিতি কেকেআরকে ভোগাবে । সারা সপ্তাহের খবর

 

শ্রীলঙ্কার মতো সরাসরি বিশ্বকাপ খেলার আশা শেষ ওয়েস্ট ইন্ডিজেরও। ০৩ এপ্রিল নেদারল্যান্ডসকে ১৪৬ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগ পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। সুপার লিগে তাদের টপকানোর সুযোগ আছে শুধু আয়ারল্যান্ডের। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। বাংলাদেশ অন্তত একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে দক্ষিণ আফ্রিকা। 

Leave a Comment