ক্রিকেট গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। শুরু হলো আইপিএল এর খবর দিয়ে শুরু করছি সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

শুরু হলো আইপিএল । সারা সপ্তাহের খবর
বাংলাদেশকে হেসেখেলে হারালো আয়ারল্যান্ড
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হোঁচট খেল বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টি সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি টানা পঞ্চম জয়ের পর হারের স্বাদ পেল সাকিব-লিটনরা।
বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারালো শ্রীলঙ্কা
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার জন্য বাঁচা-মারার লড়াই। ম্যাচটিতে জিততে পারলে ভারত বিশ্বকাপে সরাসরি খেলার আশা বেঁচে থাকতো। তবে স্বাগতিকদের বিপক্ষে হারের স্বাদ নেওয়ায় সেই আশাও আর অবশিষ্ট থাকলো না। ভারত বিশ্বকাপে খেলেতে হলে লঙ্কান ক্রিকেট দলকে এখন বাছাইপর্ব খেলে আসতে হবে।

শুরু হলো আইপিএল
প্রথমবারের মতো খেলতে নেমেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয় করেছিল গুজরাট লায়ন্স। এবার বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ষোড়শ আসর।
রেকর্ড ভাঙলেন লিটন
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডটি এতদিন দখলে ছিল মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশ ক্রিকেটে প্রথম সুপারস্টার আশরাফুলের গড়া ২০০৭ সালের সেই এবার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লে লিটন কুমার দাস। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল যেখানে অর্ধশত রান করতে বল খেলেছিলেন ২০টি, লিটন সেখানে বল খেলেন ১৮টি। ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটি করেন লিটন।
টি-টোয়েন্টি ম্যাচে ৫’শ রানের বিশ্ব রেকর্ড
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৫শ রানের বিশ্ব রেকর্ড হলো। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের দুই ইনিংস মিলিয়ে মোট ৫১৭ রান হয়েছে। এমন বিশ্ব রেকর্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে কাল রাতেই ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান। সকালে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন তিনি। ভাড়া করা বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

র্যাংকিংয়ে সবার উপরে মুশফিক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে অনবদ্য ১০০ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম শতকের নয়া রেকর্ড গড়েছেন মুশি। রেকর্ড গড়া ইনিংসের সুবাদে এবার আইসিসি থেকে সুসংবাদ পেলেন মুশফিক।
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিং তালিকার চার ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৪৬ রেটিং নিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি, যা ওয়ানডে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের পক্ষে এখন সেরা অবস্থান।
