চেন্নাইকে তিনে নামিয়ে শীর্ষে রাজস্থান | সারা সপ্তাহের খবর

চেন্নাইকে তিনে নামিয়ে শীর্ষে রাজস্থান -খবর দিয়ে শুরু করছি ক্রিকেট গুরুকুল এর নিউজ আপডেট। সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

বিশ্বকাপ ভাবনা থেকে ছিটকে যায়নি মাহমুদউল্লাহ জানালেন হাথুরুসিংহে

চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুবর বাইরে থাকা নিয়ে এখনো আলোচনা শেষ হচ্ছে না। আফিফের সামনে এখনো অনেক সুযোগ থাকলেও বিশ্বকাপে রিয়াদ থাকছেন কি-না -বিষয়টি এখন প্রধান প্রশ্ন। তবে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে আবারও জানালেন, বিশ্বকাপের ভাবনা থেকে এখনো মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়নি।

চেন্নাইকে তিনে নামিয়ে শীর্ষে রাজস্থান

 

চেন্নাইকে তিনে নামিয়ে শীর্ষে রাজস্থান | সারা সপ্তাহের খবর

 

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হটিয়ে শীর্ষে উঠেছে রাজস্থান রয়্যালস। নিজেদের অষ্টম ম্যাচে চেন্নাইকে ৩২ রানে হারিয়ে দিয়ে শীর্ষ স্থান নিজেদের করে নেয় রাজস্থান। বিপরীতে চেন্নাই শুধু শীর্ষ স্থানই হারায়নি, টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে তারা।

ওয়ার্নারকে ১২ লাখ রুপি জরিমানা

সোমবার (২৪ এপ্রিল) আসরের ৩৪তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটাল্স। দলটির হয়ে একসময় খেলেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মোস্তাুফিজুর রহমান। তবে ওই ম্যাচটিতে দুজনেই ছিলেন প্রতিদ্বন্দ্বি। যদিও একাদশে সুযোগ পাননি মোস্তাফিজ। জয় পাওয়া ওই ম্যাচে স্লো ওভার রেটে শাস্তি পেয়েছেন অধিনায়ক ওয়ার্নার। চলমার আসরে দিল্লির এটি প্রথম স্লো ওভারের ঘটনা। শাস্তি হিসেবে অধিনায়ক ওয়ার্নারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

 

কোহলিকে বড় অংকের জরিমানা

রোববার (২৩ এপ্রিল) চলমান আইপিএলের ৩২তম ম্যাচে রাজস্থান রয়্যালসে বিপক্ষে খেলতে নেমেছিল বিরাট কোহলির ব্যাঙ্গালোর। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে জয় পাওয়া ওই ম্যাচে স্লো ওভার রেটে ধরা পড়েছে কোহলির ব্যাঙ্গালোর। ম্যাচে স্লো ওভার রেটের কারণে অধিনায়ক বিরাট কোহলিতে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একই সাথে দলের বাকি ১০ জন ক্রিকেটারকেও প্রত্যেকের ম্যাচ ফির ২৫ শতাংশ, অর্থাৎ ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যা মোট হিসেবে ৮৪ লাখ রুপি।

শ্রীলঙ্কা সফরে দেশ ছাড়লো বাংলাদেশ নারী দল

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে লঙ্কান নারী দলের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। ঘোষিত ১৬ সদস্যের দলে দুই সিনিয়র খেলোয়াড় সালমা খাতুন এবং রুমানা আহমেদকে রাখা হয়নি। ফলে তাদের ছাড়াই প্রথমবারের মতো বিদেশ সফরে গেলে বাংলাদেশ নারী দল।

আইপিএলের প্লে-অফ ও ফাইনালের ভেন্যু 

 

চেন্নাইকে তিনে নামিয়ে শীর্ষে রাজস্থান | সারা সপ্তাহের খবর

 

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনটি প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ একই স্টেডিয়ামে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে অন্য ভেন্যুতে। ২৩ মে প্রথম কোয়ালিফায়ার ও ২৪ মে এলিমিনেটর ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আর ২৬ মে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ২৮ মে ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গত আসরেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের স্টেডিয়ামে। এবারও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

আইরিশদের হারিয়ে টেস্ট জয়ের সেঞ্চুরি শ্রীলঙ্কার

সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন হ্যারি টেক্টর, ম্যাথিউ হামফ্রিস খেলছিলেন নিখাদ ব্যাটসম্যানের মতো। এ যাত্রায় আয়ারল্যান্ডের ইনিংস হার এড়ানো তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু আসিতা ফার্নান্দোর দুটি ভালো বলে বদলে গেল সব।  ৮৫ রান করা টেক্টরকে বোল্ড করলেন দারুণ এক ইয়র্কারে, পরের বলে একই পরিণতি বেন হোয়াইটেরও।

রেকর্ড ভাঙলেন জয়াসুরিয়া

গল টেস্টে মাঠে নামার আগে ৬ টেস্টে ৪৩ উইকেট ছিল শ্রীলঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়ার। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১৭৪ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ডটি নাগালেই রেখেছিলেন বাঁহাতি এ স্পিনার। কাল চতুর্থ দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পিটার মুরকে আউট করে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছিলেন জয়াসুরিয়া। আর ২৮ এপ্রিল শেষ দিনে সকালের সেশনে পল স্টার্লিংকে ফিরিয়ে রেকর্ডটি গড়েই ফেললেন।

Leave a Comment