আমাদের আজকের আলোচনার বিষয় বোলিং ও পপিং ক্ৰীজ ।
বোলিং ও পপিং ক্ৰীজ
১নং নিয়ম
বোলিং-ক্রীজ ৮ ফুট ৮ ইঞ্চি লম্বা এবং স্টাম্পের সঙ্গে এক লাইনে থাকবে। স্টাম্পগুলি বোলিং-ক্রীজের মধ্যিখানে থাকবে এবং ক্রীজের শেষ প্রান্তে দু’দিকেই সমকোণ করে দুটো ‘রিটার্ণ ক্রীজ’ করে দিতে হবে। বোলিং ক্রীজ থেকে ৪ ফুট সামনে পপিং ক্রীজ টানতে হবে বোলিং-ক্রীজের সমান্তরাল করে। রিটার্ণ ও পপিং ক্ৰীজ ইচ্ছেমত বাড়ানো চলে ৷
বিশেষ মতামত
ব্যাটম্যানকে পপিং ক্রীজের মধ্যে কিংবা তার ব্যাট পপিং ক্রীজের মধ্যে রাখতে হবে। যখন টেস্ট খেলা হয় কিংবা খেলা চার, পাঁচ বা ছ’দিন চলে, তখন পিচ খেলার উপযুক্ত রাখার জঙ্কে রোলিং করতে হয়, ঘাস কাটতে হয়। রোলিং না করলে, বল পিচে পড়ার গর্ত ও খেলোয়াড়দের বুটের গর্তে, পিচ খেলার অনুপযুক্ত হয়ে দাঁড়ায় ৷ পিচে ঘাস থাকলে ঘাস বড় হয়ে বল করার অসুবিধা সৃষ্টি করে বলে ঘাস কাটার প্রয়োজন ।
ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে।
বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে থাকে। ২০০৫ সাল থেকে জিম্বাবুয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখে ২০১১ সালে আবার খেলায় ফিরে আসে। এছাড়া, আরো বেশ কিছু দেশ ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি’র সদস্য। টেস্টখেলুড়ে দেশগুলি ছাড়াও আইসিসি অনুমোদিত আরো দু’টি দেশ অর্থাৎ মোট ১২টি দেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে থাকে।
