ফলো অন । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় ফলো অন ।

ফলো অন

 

ফলো অন

 

১৪ নং নিয়ম

যে দল আগে ব্যাট করে অপর দল থেকে, পাঁচ বা তার বেশী দিনের খেলায় ২০০ রানে তিন দিন বা চার দিনের খেলায় ১৫০ রানে, দু’দিনের খেলায় ১০০ রানে বা এক দিনের খেলায় ৭৫ রানে এগিয়ে থাকবে, সেই দলের অধিনায়ক ইচ্ছে করলে অপর দলকে ফলো অন করিয়ে পুনরায় ব্যাট করাতে পারেন। তিন বা তার বেশী দিনের খেলায় যে দল প্রথমে ব্যাট করে ২০০ রানে এগিয়ে থাকে, ইচ্ছে করলে তারা অপর দলকে ফলো-অন করাতে পারে ।

 

দ্রষ্টব্য

(ক) অষ্ট্ৰেলিয়ায় তিনদিন বা তার বেশী দিনের খেলায় ফলো-অন করাতে হলে ২০০ রানে এগিয়ে থাকতে হবে ।

(খ) ফলো-অনের রান-সংখ্যা খেলার আগে অনেক সময় ঠিক করা হয়। তবে ভ্রমণকারী দল হলে আগে থেকেই দু’দেশের মধ্যে এ বিষয়ে অর্থাৎ ফলো-অনের রান সংখ্যার বিষয় স্থির করে নেওয়া হয় ।

 

ফলো অন

 

বিশেষ মতামত

দুই দলের সম্মতিক্রমে ফলো-অনের রান-সংখ্যা কমানো বাড়ানো চলবে। অস্ট্রেলিয়ায় এখনও যে দু’চার জন বুড়ো ক্রিকেট রসিক বেঁচে আছেন, ধারা ভিক্টর ট্রাম্পারের খেলা দেখেছেন, ট্রাম্পারের নামে তাঁরা আজও অজ্ঞান । ট্রাম্পারের হাতে ছিলো যেমন জোর, তেমনি ছিলো বিভিন্ন ধরণের মার। ফিডার দাঁড় করিয়ে যেমন তাঁর রান আটকানো যেতো না তেমনি তাঁকে আউট করা ছিলো শিবেরও অসাধ্য। ট্রাম্পার ইচ্ছে করলে অনেক খেলায় সহজেই ২০০-৩০০ রানেরও বেশী করতে পারতেন। কিন্তু তিনি তা করতেন না।

বিপক্ষ দলের তরুণ উঠতি বোলারদের তিনি তাঁর মূল্যবান উইকেটটি দান করে স্বেচ্ছায় আউট হতেন । যেমন ট্রাম্পার ইচ্ছে করে তাঁর ইনিংস শেষ করতেন, তেমনি কোন দলের অধিনায়ক দলের অনেক রান কিম্বা বিপক্ষ দলের রান থেকে অনেক বেশী রান তোলার পর দলের ইনিংস সমাপ্তি ঘোষণা করে দিতে পারেন অর্থাৎ ইনিংস ‘ডিক্লায়ার্ড’ করতে পারেন।

Leave a Comment