ইংল্যান্ডের ক্রিকেটেও টাকা দিতে চায় সৌদি আরব | সারা সপ্তাহের খবর

ইংল্যান্ডের ক্রিকেটেও টাকা দিতে চায় সৌদি আরব -খবর দিয়ে শুরু করছি ক্রিকেট গুরুকুল এর নিউজ আপডেট। সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ইংল্যান্ডের ক্রিকেটেও টাকা দিতে চায় সৌদি আরব

 

ইংল্যান্ডের ক্রিকেটেও টাকা দিতে চায় সৌদি আরব | সারা সপ্তাহের খবর

 

প্রিমিয়ার লিগের পর এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও বিনিয়োগ করতে চায় সৌদি আরব। দেশটির সংস্কৃতিমন্ত্রী ও যুবরাজ বদর বিন আবদুল্লাহ সম্ভাব্য অর্থায়ন নিয়ে ইয়র্কশায়ারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে দুই পক্ষ একমত হলেও বাস্তবায়ন হবে কি না, তা নিশ্চিত নয়। কাউন্টি ক্রিকেটে বিদেশি বিনিয়োগে নিষেধাজ্ঞা না থাকলেও এ ক্ষেত্রে ভেটো দিতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে পাকিস্তান

৪৯, ৬৫, ৫৪—নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডেতে বাবর আজমের রান। কাল করাচিতে চতুর্থ ওয়ানডেতে বাবর আর ফিফটি কিংবা এর আশপাশে থেমে থাকেননি। পাকিস্তান অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। বাবরের ১০৭ রানের ইনিংসে পাকিস্তানের জয় ১০২ রানে। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল। সঙ্গে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে পাকিস্তান। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি হবে দক্ষিণ আফ্রিকায়

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার ২০২৩-২৪ মৌসুম শুরু হবে এই সফর দিয়ে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করেছে।

 

আইসিসির অনুমোদন পায়নি মেয়েদের ম্যাচ

বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় দুই দলের সম্মতিতে বাড়তি আরেকটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।  ০৭ মে রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি হওয়ার কথা। কিন্তু আইসিসি ম্যাচটি অনুমোদন দেয়নি। ফলে পুরোনো সূচিতেই শেষ হলো শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ।

বরুণের দুর্দান্ত বোলিংয়ে শেষ বলে রোমাঞ্চকর জয় কলকাতার

লক্ষ্য ১৭২ রান। খুব বড়ও নয়, আবার নয় খুব ছোটও। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ শুরুটা করেছে দেখেশুনে, সাবধানে। কিন্তু উইকেট পতন ঠেকাতে পারেনি তারা। পাওয়ারপ্লের ৬ ওভারেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে রানও তুলেছে ৫৩। পাওয়ারপ্লের পর ১ রান তুলতেই আরও একটি উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ।

২০২৩ বিশ্বকাপে খেলবেন সরফরাজ?

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের সঙ্গে কথা বলেছেন দেশটির নবনিযুক্ত টিম ডিরেক্টর মিকি আর্থার। প্রশ্ন উঠেছে, তাহলে কি ২০২৩ সালের বিশ্বকাপে খেলবেন তিনি?  বুধবার করাচিতে এক সংবাদ সম্মেলনে সরফরাজকে জিজ্ঞেস করা হয়, তিনি বিশ্বকাপ খেলতে চান কিনা। উত্তরে আশা ব্যক্ত করে তিনি বলেন, সব সময়ই খেলার ইচ্ছা আছে। 

গম্ভীর-কোহলির দ্বন্দ্ব নিয়ে যা বললেন শেবাগ

 

ইংল্যান্ডের ক্রিকেটেও টাকা দিতে চায় সৌদি আরব | সারা সপ্তাহের খবর

 

সম্প্রতি ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে জড়ান কোহলি। আইপিএলের ম্যাচ শেষে প্রকাশ্য এ বিবাদের ঘটনা টিভিতে সরাসরি দেখেননি বিরেন্দর শেবাগ। তবে পরে এই ঘটনা দেখে তিনি অবাক ও বিরক্ত। তার মতে, বোর্ড কাউকে কড়া শাস্তি দিলেই কেবল এই ধরনের ঘটনা কমবে বা বন্ধ হবে। 

চেমসফোর্ডে দলে সাকিব

প্রথম ম্যাচ না খেললেও তার ০৬ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। যে কথা সেই কাজ। শুক্রবার সন্ধ্যা নাগাদ চেমসফোর্ডে বাংলাদেশ শিবিরে সাকিব আল হাসান। দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আগের দিন সন্ধ্যায় চেমসফোর্ডে টিম হোটেলে এসে পৌঁছান চ্যাম্পিয়ন অলরাউন্ডার।

Leave a Comment