ক্রিকেট স্কোরিং । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিকেট স্কোরিং।

ক্রিকেট স্কোরিং

 

ক্রিকেট স্কোরিং

 

১১ নং নিয়ম

রানের দ্বারাই স্কোর গোনা হবে। ব্যাটসম্যানরা বল মেরে অথবা বল যখন ‘ডেড’ নয়, তখন একদিকের পপিং ক্রীজ থেকে অন্যদিকে ছুটে গেলে এক রান হয়। কিন্তু ব্যাটসম্যানরা যদি রান পূর্ণ করে না থাকেন অর্থাৎ পপিং ক্ৰীজ না ছুয়ে ২য় রান নিয়ে তাহ’লে প্রথম রানটি থাকেন হবে না। আম্পায়ার তখন ‘ওয়ান শর্ট’ বলবেন হাত নেড়ে এক রান কমের ইশারা দেখাবেন। যদি স্ট্রাইকার কট আউট হন, তাহ’লে কোন রান হবে না । রান আউটের বেলায়ও যে রানটির জন্য ব্যাটসম্যান আউট হলেন, সে রানটি যোগ হবে না, অর্থাৎ সেটি সম্পূর্ণ রান নয় ।

 

ক্রিকেট স্কোরিং

 

দ্রষ্টব্য

(ক) ব্যাটসম্যান যদি কোন বল খেলার জন্যে পপিং ক্রীজ ছেড়ে এগিয়ে আসেন এবং বল আসার পর সেখান থেকে রান নিতে শুরু করেন, তাহলেও আম্পায়ার সেই রান দেবেন ।

(খ) আম্পায়ার হাত মুড়ে আঙ্গুলের গোড়া দিয়ে কাঁধ ছুঁয়ে ‘ওয়ান শর্ট’ রানের ইশারা দেখান। দুটো শর্ট রানও হতে পারে, সেখানে বিশেষ নির্দেশ প্রয়োজন ।

বল ‘প্লে’ অবস্থায় থাকাকালীন, ব্যাটসম্যানেরা যদি পরস্পর পরস্পরকে অতিক্রম করে থাকেন তাঁদের দৌড়ে, তাহলে যে উইকেট থেকে তাঁরা দৌড়ে ছিলেন সেখানে তাঁদের ফিরতে হবে -না, যদি না বাউণ্ডারী হয়ে থাকে বা ইচ্ছাকৃত প্যাড-প্লে করে লেগবাই নেবার অপপ্রচেষ্টা হয়ে থাকে অথবা বোলারের বল দেওয়াকালীন রানচুরির অবৈধ উপায় অবলম্বিত না হয়ে থাকে। শর্ট রান হলেও পূর্ববর্তী উইকেটে ফিরতে হয় না ।

 

বিশেষ মতামত

একটা পুরো রান নেওয়া হলেও যদি স্ট্রাইকার ‘কট’ আউট হন, তাহ’লে সে রান গোনা হবে না। কিন্তু রান আউটের সময় যদি দু’ রান নেবার পর তিন রান নেবার সময় ব্যাটসম্যান আউট হন, , তাহ’লে স্ট্রাইকার ব্যাটসম্যানের নামে দু’ রান গোনা হবে ।

ব্যাটসম্যান মারার পর যে বলগুলো মাঠের বাইরে চলে যায়, অর্থাৎ সীমানার বাইরে গেলে, বাউণ্ডারী হয়েছে বলা হয় । উঁচু হয়ে মাঠের বাইরে গেলে ‘ওভার বাউণ্ডারী’ হয়। কিন্তু বাউণ্ডারী সম্বন্ধে নীচের নিয়মটি ন! পড়লে ধারণা স্পষ্ট হবে না।

Leave a Comment