ক্রিকেট খেলার যতো প্রশ্ন

আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিকেট খেলার যতো প্রশ্ন।

ক্রিকেট খেলার যতো প্রশ্ন

 

প্রশ্ন :ব্যাটসম্যান বল মারার পর বলটি উঁচু হয়ে অপর প্রান্তের উইকেট লক্ষ্য করে ছুটে চলেছে, একজন ফিল্ডসম্যান তখন ক্যাচ লুফতে গেলে বলটি তাঁর হাত ছুঁয়ে অপর প্রান্তের উইকেট ভেঙ্গে দিয়ে গিয়ে পড়লো অপর একজন ফিল্ডারের হাতে। ক্যাচটি তিনি আইন সম্মত ভাবে লুফলেন। কিন্তু বলটি যখন বোলারের দিককার উইকেট ভেঙ্গে দেয়, তখন নন-স্ট্রাইকার ব্যাটসম্যান পপিং ক্রীজের বাইরে ছিলেন। এক্ষেত্রে আউট হবে কে? ব্যাটসম্যান কি ক্যাচ আউট হবেন, না, নন-স্ট্রাইকার রান আউট হবেন? নাকি দু’জনেই আউট হবেন ?

উত্তর : –এম. সি. সি-র নিয়ম অনুসারে কট আউট হবে স্ট্রাইকার ব্যাটসম্যান।

প্রশ্ন :—ব্যাটসম্যানের ব্যাটে বলটা লেগে বলটা মাটিতে পড়ার আগেই উইকেট-রক্ষকের পায়ের প্যাডের মধ্যে ঢুকে গেলো, একজন ফিল্ডার তখন ছুটে গিয়ে বলটা বের করে নিয়ে ‘হাউস ছ্যাট’ বলে আবেদন জানালো। এক্ষেত্রে ব্যাটসম্যান কি আউট হবে ?

উত্তর : হ্যাঁ, ব্যাটসম্যান এক্ষেত্রে আউট হবে। নিয়ম অনুযায়ী বল যদি কারো পোশাকের মধ্যে ঢুকে যায় তাহলে বলটি ‘ডেড’ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তা হয় না বলেই ব্যাটসম্যান আউট
হয়ে যায়।

প্রশ্ন :—কোন ব্যাটসম্যান খুব উঁচু করে একটা বল মারলো বলটা উঁচু হয়েই বাউণ্ডারী লাইন অতিক্রম করে যাবার পরই একজন ফিল্ডসম্যান বাউণ্ডারী লাইনের মধ্যে অর্থাৎ মাঠের মধ্যে দাড়িয়ে বলটা লুফে নিলো। বলটা লোফার সময় ফিল্ডারের পা দুটো ছিলো মাঠের মধ্যে কিন্তু শরীরটা কাৎ হয়ে চলে গিয়েছিলো লাইনের বাইরে। এভাবে ক্যাচ ধরলে ব্যাটসম্যান কি আউট হবে ?

উত্তর :—হ্যাঁ, এভাবে ক্যাচ ধরলে ব্যাটসম্যান আউট হবে। আউট নিয়মের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রশ্ন :—ক্যাচ লোফার সময় দেখা গেলো ফিল্ডারের হাত মাটি ছুয়ে আছে বা মাটির ওপরে আছে। এভাবে ক্যাচ ধরলে কি ব্যাটস- ম্যান আউট হবে ?

উত্তর : হ্যাঁ হবে । তবে লক্ষ্য রাখতে হবে বলটা মাটি ছুঁয়েছে কিনা ! বল মাটি ছুঁলে ব্যাটসম্যান আর আউট হবে না ।

প্রশ্ন :–লেগ স্টাম্প বা লেগ স্টাম্পের বাইরের বলে কি এল. বি. ডব্লিউ হয় না ?

উত্তর :―লেগ স্টাম্পের বাইরে পিচ খাওয়া বলে কোন সময়েই এল.

প্রশ্ন :—উইকেট ভাঙ্গা অবস্থায় আছে, সেই সময় সুযোগ এলো ব্যাটসম্যান বা নন-স্ট্রাইকারকে রান আউট করার——ভাঙ্গা উইকেটের দিকেই। তখন কি করতে হবে ?

উত্তর :বল হাতে নিয়ে সেই হাত দিয়ে একটা স্টাম্প উপড়ে ফেলে আউটের জন্যে আবেদন জানাতে হবে।

 

প্রশ্ন :—ক্যাচ ধরার সময় যদি বলটা ফিল্ডারের দেহের সঙ্গে লেগে
যায় তাহলে কি ব্যাটসম্যান আউট হবে।

উত্তর :—হ্যাঁ, আউট হবে।

প্রশ্ন :—কট আউট হলে ব্যাটসম্যান ফিল্ডার ক্যাচটা লোফার আগে যে ক’টি রান নিয়েছেন—সে রানগুলি কি আইনসঙ্গত ও ব্যাটসম্যানের রানের সঙ্গে যোগ করা হবে ?

উত্তর : না, হবে ন! ৷

প্রশ্ন :—রান আউট হবার আগে ব্যাটসম্যান যে ক’টি রান করেন, সেগুলি কি ব্যাটসম্যান আউট হলে বাদ দেওয়া হবে ?

উত্তর : –না, শুধু যে রানটি করার সময় ব্যাটসম্যান আউট হলো— সেটি বাদ যাবে। অন্যগুলি যোগ হবে।

প্রশ্ন :—রান নিতে গিয়ে দুই ব্যাটসম্যান পরস্পর পরস্পরকে অতিক্রম করার পর রান আউট হলো দু’জনের একজন । তখন কি নতুন ব্যাটসম্যান আসার পর তাকে ক্রীজ বদল করতে হবে ?

উত্তর : হ্যাঁ, বদল করতে হবে।

প্রশ্ন : পিচ থেকে মাঠের চারদিকের বাউণ্ডারী লাইন কতো দূরে হয় ?

উত্তর :—সব থেকে বড় মাঠে বাউণ্ডারী লাইন ৭৫ গজ দূরে হয়। তবে এর থেকে অনেক ছোট মাঠেও খেলা হয় — অনেক সময় টেস্ট খেলাও ৷

প্রশ্ন :―নো-বলে রান আউট ছাড়া আর কোন ভাবে আউট হয় না কেন ?

উত্তর :—নো-বলকে যে বল বলে ধরা হয় না । নো-বলটি আইন- সঙ্গত বল নয় বোলে নো-বলের জন্যে বোলারকে আর একটি অতিরিক্ত বল করতে দেওয়া হয়।

প্রশ্ন :—বোলার কি ইচ্ছে মতো বাঁ হাতে কিংবা ডান হাতে বোলিং করতে পারে ?

উত্তর : না, পারে না। বোলারকে বোলিং-এর ধরন বদলাতে হলে আম্পায়ারকে জানাতে হবে। আর আম্পায়ারও সেই পরিবর্তনের কথা ব্যাটসম্যানকে জানিয়ে দেবেন ।

প্রশ্ন :—খেলা যখন চলছে তখন যদি বলটা হঠাৎ হারিয়ে যায় তাহলে কি হবে ?

উত্তর :—খেলা চলার সময় বল যদি হারিয়ে যায় তাহলে ফিল্ডিং পক্ষের যে কেউ অর্থাৎ কোন ফিল্ডসম্যানকে বলতে হবে ‘লস্ট বল তখন ব্যাটিং পক্ষের রানের সঙ্গে ৬ রান যোগ করা হবে। অবশ্য ‘লস্ট বল’ ঘোষণা করার আগে ব্যাটসম্যানরা যে ক’টি রান নিয়েছিলেন সেগুলোও বলবৎ থাকবে। তারপর হারিয়ে যাওয়া বলের মতো আর একটা বল আম্পায়ার খেলার জন্যে দেবেন। গোপা ও টুকটুক ( সি. আই. টি রোড, কলিকাতা )

প্রশ্ন :—ব্যাটসম্যানের ব্যাটে লেগে একটি বল উচুতে উঠে গেলো, একজন ফিল্ডার ক্যাচটা লুফতে ছুটে এলেন, ব্যাটসম্যানও সেই সময় ছুটে যাচ্ছিলেন রান নিতে। হু’জনে সংঘর্ষ হওয়ায় ফিল্ডার বলটা লুফতে পারলেন না। তখন যদি তিনি ‘অসুবিধে সৃষ্টির জন্যে আউট” নিয়ম অনুসারে আবেদন জানান, তাহলে কি ব্যাটসম্যান আউট হবেন ?

উত্তর :—এ প্রশ্নের উত্তরই নির্ভর করে আম্পায়ারের ওপর । আম্পায়ার যদি মনে করেন যে ব্যাটসম্যান রান নেবার অছিলায় ইচ্ছে করে ফিল্ডসম্যানকে ধাক্কা দিয়েছেন ক্যাচটা না লুফতে দেবার জন্মে, তাহলে তিনি ব্যাটসম্যানকে আউট বলে ঘোষণা করতে পারেন। আর আম্পায়ার যদি বোঝেন যে ওটা নেহাৎই একটা দুর্ঘটনা তাহলে তিনি ব্যাটসম্যানকে আউট দেবেন না ।

 

প্রশ্ন :—একজন ব্যাটসম্যান উইকেট গার্ড করে দাড়িয়ে আছেন, বলটা প্রথমে তাঁর পায়ে লেগে দু’পায়ের ফাঁক দিয়ে গলে গিয়ে উইকেটে লাগলো । এক্ষেত্রে ব্যাটসম্যান এল. বি. ডব্লিউ হবেন
না বোল্ড আউটই হবেন ?

উত্তর : ব্যাটসম্যানের পায়ে বলটা প্রথমে লেগে এল. বি. ডব্লিউ. হবার অবস্থা ঘটলেও, এক্ষেত্রে এম. সি. সি.র নিয়ম অনুসারে বোল্ড আউট দিতে হবে ।

Leave a Comment