আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিকেট খেলার আইন কানুন সূচিপত্র | একটা ডাণ্ডা আর একটা বল। একজন বলটা ছুঁড়ছে এবং অন্যজন ডাণ্ডারূপী ব্যাট দিয়ে সজোরে বলটাকে মারছে। আশে পাশে আরো ক’জন ছিটিয়ে আছে বলটা ধরার জন্যে। কিন্তু খেলার মাঠে বিশেষ কোন আইন-কানুনের বাধা নেই। কেউ আনছে দরজার মতো চওড়া ব্যাট, কেউ বা আবার বল করছে ছোট্ট কিংবা মস্তো বড় একটা বল দিয়ে। কোন ব্যাটসম্যান আবার সোজা উইকেট লক্ষ্য করা বলগুলো ব্যাট দিয়ে মারতে না পেরে পা দিয়ে আটকিয়ে দিচ্ছে। এল. বি. ডব্লিউ. বলে কোন নিয়ম নেই । সুতরাং ব্যাটসম্যান আউট নয় ।
কিন্তু কালের আবর্তনে, সমাজের পরিবর্তনে খেলার ধারাও গেলো পালটিয়ে। পঞ্চাশ বছর আগে যেভাবে খেলা হতো, আজ আর সেভাবে হয় না । আজকের আইন ও শৃঙ্খলার দিনে, নিয়মানুবর্তিতার যুগে, অ-নিয়ম অবাস্তব। তাই দিনের পর দিন আমদানি হচ্ছে নতুন নতুন নিয়মের । ক্রিকেট খেলার আইন-কানুন জানা ব্যতিরেকে খেলা শেখা যেমন অসম্ভব, তেমনি সাধারণ ক্রীড়ারসিকদের পক্ষে ক্রিকেট খেলাকে বোঝাও সম্ভব নয়। সেই অসম্ভবকে সম্ভব করার জন্যে ক্রীড়ারসিকরা সব সময়ই সাহায্য নিয়েছেন ক্রিকেট খেলার আইন-কানুনের।
ক্রিকেট খেলার আইন কানুন সূচিপত্র

- দল গঠন
- বদলি খেলোয়াড় বা সাবস্টিটিউটস
- আম্পায়ার নিয়োগ
- ক্রিকেট খেলার স্কোরার
- ক্রিকেট ম্যাচের বল
- ক্রিকেট ব্যাট
- ক্রিকেট পিচ
- পিচের উইকেট
- বোলিং ও পপিং ক্ৰীজ
- পিচ-রোলিং, ঘাস কাটা ও জল দেওয়া
- পিচ ঢাকা
- পিচের মেরামত
- ক্রিকেট ইনিংস
- ফলো অন
- ডিক্লারেশন বা ইনিংস সমাপ্তি ঘোষণা
- খেলা শুরু, শেষ ও বিরতি
- ক্রিকেট স্কোরিং
- বাউন্ডারী লাইন
- লস্ট বল
- ক্রিকেট ম্যাচের রেজাল্ট
- বোলিং ওভার
- ডেড বল
- নো বল
- ওয়াইড বল
- বাই ও লেগ বাই
- উইকেটের পতন
- আউট অফ হিজ গ্রাউণ্ড
- ব্যাটসম্যান রিটায়ারিং বা অবসর গ্রহণ
- বোল্ড আউট
- কট আউট
- বলে হাত দেওয়া (হ্যাণ্ডেল দি বল )
- ব্যাট দিয়ে বল দু’বার আঘাত করা (হিট দি বল টোয়াইজ )
- হিট উইকেট
- এল. বি. ডব্লিউ বা লেগ বিফোর উইকেট
- অসুবিধা সৃষ্টি করা বা অবস্ট্রাকটিং দি ফিল্ড
- রান আউট
- স্টাম্পড আউট
- উইকেট রক্ষক
- দি ফিল্ডসম্যান
- আম্পায়ারের কাজ
- হাউজ দ্যাট খেলোয়াড়দের সমবেত আবেদন
- স্কোরার জেনে রাখবে

- ক্রিকেটের অভিধান
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ আম্পায়ার ফ্র্যাঙ্ক চেষ্টার
- ক্রিকেট খেলার যতো প্রশ্ন
