ক্রিকেট ইনিংস । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিকেট ইনিংস ।

ক্রিকেট ইনিংস

 

১৩নং নিয়ম

প্রতি দলই দুটো করে ইনিংস খেলবে যদি ১৪নং নিয়মের প্রশ্ন না ওঠে। কারা প্রথমে ব্যাট করবে তা টসের উপর নির্ভর করে ।

দ্রষ্টব্য

(ক) খেলা আরম্ভের অন্ততঃ ১৫ মিনিট আগে অধিনায়করা টস করবেন। টসে জয়ী অধিনায়ক ব্যাটিং কিংবা ফিডিং করবেন তা একবার অপর দলের অধিনায়ককে জানাবার পর আর পরিবর্তন করতে পারবেন না ।

(খ) এক দিনের খেলা অর্থাৎ যেখানে এক ইনিংসের ফলাফলের উপর জয়পরাজয় নির্ধারিত হয়, সেখানেও এই নিয়ম প্রযোজ্য।

 

বিশেষ মতামত

টস, খেলা আরম্ভের আগে যে কোন সময় করা যাবে, কিন্তু জয়ী, অধিনায়ককে খেলা শুরুর পনের (১৫ ) মিনিট আগে ব্যাটিং অথবা ফিডিং নেবেন তা জানাতে হবে । অর্ধ-দিনের খেলা হলে প্রতি ইনিংস নির্দিষ্ট সময় বা নির্ধারিত ওভারের মধ্যে শেষ করতে হবে ।

আম্পায়ারদের কর্তব্য ঠিক সময়ে টস হল কিনা তা দেখা অধিনায়ক না এলেও ১নং নিয়মানুযায়ী তাঁর সহকারীকে টস করতে বলা প্রয়োজন । ক্রিকেট খেলায় একটি দল প্রথম ইনিংসে অনেক রান তুললো। প্রতিযোগী দল আপ্রাণ চেষ্টা করেও অপর পক্ষের রান সংখ্যার অর্ধেকেরও আশেপাশে আসতে পারলো না।

 

তখন প্রথম দলটির কি দরকার আবার ব্যাটিং করার! তাড়াতাড়ি জয়লাভ করার জন্যে সেই দলের অধিনায়ক তখন, প্রতিপক্ষকে পুনরায় ব্যাট করতে বলবে। দু’দফায় ব্যাট করেও যদি সেই দল অপর পক্ষের রানের সমান বা তার বেশী রান করতে না পারে, তখন সেই দল যত রান পিছিয়ে থাকবে, সেই দল এক ইনিংস ও তত রানে পরাজিত হবে। আর দলটি যদি দু’দফায় ব্যাট করে অপর দলের রান সংখ্যা অতিক্রম করে যায়, তাহলে প্রথম দল দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করবে। জেতার জন্যে প্রয়োজনীয় রান সংগ্রহ করার পর হাতে যত উইকেট থাকবে, প্রথম দল দ্বিতীয় দলটিকে তত উইকেটে পরাজিত করেছে বলা হবে।

Leave a Comment