ওয়াইড বল । ক্রিকেট খেলার আইন কানুন

আমাদের আজকের আলোচনার বিষয় ওয়াইড বল।

ওয়াইড বল

 

ওয়াইড বল

 

২৮ নং নিয়ম

বোলার বল করার পর বলটা যদি অনেক উঁচু হয়ে অর্থাৎ উইকেটের বেশ খানিকটা উপর দিয়ে যায়, কিংবা উইকেটের যে কোন পাশ দিয়ে এবং বেশ দূর দিয়ে যায় আর আম্পায়ার যদি মনে করেন যে ব্যাটসমানের পক্ষে স্বাভাবিক অবস্থায় সেই বলটি খেলা অসম্ভব বা কষ্টসাধ্য, তাহ’লে সেই বলটাকে তিনি ‘ওয়াইড বল বলতে পারেন, এবং তার ইশারা দিতে পারেন ।

দ্রষ্টব্য

(ক) বলটি যদি কোন ব্যাটসম্যানের ঠিক সামনে এসে থেমে যায়, তাহাগে সেট ‘ওয়াইড বঙ্গ’ হবে না এবং কোন অতিরিক্ত রান তার জন্য দেওয়া হবে না। তবে ব্যাটসম্যান সেই বলটি মেরে রান নিতে পারেন ।

(খ) দু’হাত কাঁধ বরাবর সোজা তুলে আম্পায়ার ওয়াইডের’ ইশারা দেখাবেন।

(গ) ব্যাটসম্যান যদি ‘ওয়াইড’ বলা বল মারেন তাহ’লে আম্পায়ার ‘ওয়াইড’ বলা প্রত্যাহার করে নেবেন।

 

ওয়াইড বল

 

বিশেষ মতামত

‘ওয়াইড-বল’ সাধারণতঃ দুটি বিষয়ের উপর নির্ভর করে। বলটি ব্যাটসম্যানের নিকট দিয়ে যাবে না (যদি উইকেটের পাশ দিয়ে যায় ) আর উইকেটের বেশ উপর দিয়ে যাবে, ( অর্থাৎ ব্যাটসম্যানের আয়ত্তের বাইরে দিয়ে)।

২১নং নিয়ম

‘ওয়াইড-বল’ ‘ডেড’ নয়। ওয়াইড-বলে যদি কিছু রান নেয়া হয় তবে তা ওয়াইড হিসাবে রানসংখ্যায় স্থান পাবে। আর যদি কোন রান না হয় তবে ‘ওয়াইড-বলে’র জন্যে এক রান অতিরিক্ত রানসংখ্যার সঙ্গে যুক্ত হবে। ব্যাটসম্যান ৩৮ বা ৪২নং নিয়ম অনুসারে আউট হতে পারে এবং উভয় ব্যাটসম্যান ৩৬ বা ৪০ নং ধারার নিয়ম ভঙ্গ করলে আউট হবে ।

 

বিশেষ মতামত

যদি কোন ওয়াইড-বলে বাই বাউণ্ডারী হয় তবে সেই রান অতিরিক্তের সংখ্যায় যুক্ত হবে ‘ওয়াইড-বলে’র রান হিসেবে, বাই হিসেবে নয়। ওয়াইড-বল মারা হলে ‘ওয়াইড বল’ আর ‘ওয়াইড’ থাকবে না। তাই ব্যাটসম্যান বলটি মারার পর আম্পায়ার তাঁর ‘ওয়াইড-বল’ বলা প্রত্যাহার করে নেবেন।

ওয়াইড বলে ব্যাটসম্যান আউট হলেও ওয়াইড বলের রান ব্যাটিং পক্ষে যোগ হবে। খেলার মাঠে মূল্যবান সময় অহেতুক নষ্টের হাত থেকে বাঁচানোর এবং খেলার উত্তেজনা বজায় রাখার জন্মই বোধহয় বাই এবং লেগ বাই রানের কথা ভেবেছিলেন সেকালের ক্রিকেট কর্তৃপক্ষরা। বাই আর লেগ বাই রান না থাকলে উইকেট কীপার যেমন সব বল ধরতে ইতস্ততঃ করেন, ফিল্ডাররাও তেমনি হিট-না-করা বলগুলো ধরতে করবে গাফিলতি। ফলে খেলার মাঠে দেখা যাবে উত্তেজনার অভাব। তাই বাই ও লেগবাই সম্বন্ধে ওয়াকিবহাল হতে হলে জানতে হবে নীচের নিয়মটি ।

Leave a Comment