ক্রিকেট শুধু ব্যাট এবং বলের খেলা নয়; এটি খেলার নানা জটিল নিয়ম ও কৌশলের সমন্বয়। এই নিয়মগুলোর মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো এক্সট্রা রান (Extra Run)।
এক্সট্রা রান হলো সেই রান, যা ব্যাটসম্যানের ব্যাট ব্যবহার ছাড়াই ব্যাটিং দলের স্কোরে যোগ হয়। অর্থাৎ, ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহে নয়, শুধুমাত্র দলীয় রান হিসেবে গণ্য হয়। এগুলো সাধারণত অবৈধ বা বিশেষ পরিস্থিতিতে পাওয়া যায় এবং খেলায় অতিরিক্ত রোমাঞ্চ ও কৌশল যোগ করে।
আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব এক্সট্রা রান কিভাবে পাওয়া যায়, এর প্রকারভেদ এবং খেলার কৌশলগত গুরুত্ব।
এক্সট্রা রান

অবৈধভাবে করা বলের জন্য কিভাবে ব্যাটিংদল অতিরিক্ত রান (Extra run) পায় তা নিয়ে এখানে আলোচনা করা হল। ব্যাটসম্যানদের ব্যাটিং ছাড়া যেসব রান ব্যাটিং দলের স্কোরে যোগ হয় সেগুলোকে অতিরিক্ত রান (Extra run) বলা হয়। সাধারণত পাঁচভাবে এই রান পাওয়া যায়:
১) No ball – বল করার সময় বোলারের পদক্ষেপ popping crease অতিক্রম করলে অথবা বল সরাসরি ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে নিক্ষেপ করলে অ্যাম্পায়ার একে নো বল ঘোষণা করেন। তখন ব্যাটিং দলের স্কোরে এক রান যোগ হয়। তাছাড়া বোলারকে এই বলটি আবার পুনরায় করতে হয়। অনেকসময় এই বলটিকে “free hit” হিসাবে দেওয়া হয়।
২ ) Wide ball – যদি বোলারের কোন বল ব্যাটসম্যানের অবস্থান থেকে এতবেশি দূর দিয়ে যায় যে এটি ব্যাটসম্যানের পক্ষে হিট করা সম্ভব নয় তখন একে ওয়াইড বল বলা হয়। তখন ব্যাটিং দলের স্কোরে এক রান যোগ হয়। তাছাড়া বোলারকে এই বলটি আবার করতে হয়।
৩) Bye – যদি বোলারের কোন বৈধ বল ব্যাটসম্যানের ব্যাট বা শরীরের কোন অংশে স্পর্শ না হয়ে অনেকদূর গড়িয়ে যায় তখন ব্যাটসম্যানরা পরষ্পর স্থান পরিবর্তন করে যে রান নেয় তাকে বাই রান বলা হয়। বলটি যদি সীমা না স্পর্শ করে তখন চার রান গণ্য হবে।
৪) Leg bye – যদি বোলারের কোন বল ব্যাটসম্যান হিট করার চেষ্টা করে কিন্তু বলটি ব্যাটে না লেগে ব্যাটসম্যানের শরীরের কোন অংশে লেগে গড়িয়ে যায় তখন ব্যাটসম্যানরা যে রান নেয় তাকে বলে লেগ বাই রান। (ব্যতিক্রম LBW!)
৫) Penalty runs – মাঠে বোলার বা ফিল্ডারগণের বিভিন্ন অবৈধ কার্যকলাপের জন্য শাস্তিস্বরুপ ব্যটিং দলকে যে রান দেওয়া হয় তাকে Penalty runs বলে।
উল্লেখ্য, এক্সট্রা রান কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহে যোগ হবে না, শুধু দলীয় সংগ্রহে যোগ হবে। তাছাড়া নো বল বা ওয়াইড বলে ব্যাটসম্যান ইচ্ছা করলে হিট করে রান নিতে পারেন, তবে তখন শুধু রান আউট হবার সম্ভাবনা থাকবে, অন্য কোন আউট (ক্যাচ, স্ট্যাম্প) গণ্য হবে না। এভাবে নেওয়া রান ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহে ও যোগ হবে।
অ্যাম্পায়ারের-সংকেত

ক্রিকেটে এক্সট্রা রান ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহে না গেলেও দলীয় স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নো বল, ওয়াইড, বাই, লেগ বাই এবং পেনাল্টি রান—এই সব রান ম্যাচের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলে এবং কখনো কখনো জয়ের ব্যবধান নির্ধারণ করতেও পারে। এই নিয়মগুলো জানলে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়রা কৌশলগতভাবে খেলতে পারে এবং ম্যাচের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারে। সুতরাং এক্সট্রা রানকে কেবল “অতিরিক্ত” মনে না করে, ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান হিসেবে দেখা উচিত।
