আমাদের আজকের আলোচনার বিষয় আউট অফ হিজ গ্রাউণ্ড।
আউট অফ হিজ গ্রাউণ্ড

৩২ নং নিয়ম
ব্যাটসম্যানের ব্যাট এবং দেহের সব অংশ যখন পপিং ক্রীজের বাইরে চলে যায়, তখন তাকে ‘আউট অফ হিজ গ্রাউণ্ড’ বলা হয়। ১৯৫১ সালে ভারতীয় ক্রিকেট দলের ইংলণ্ড সফরের কথা। কনট্রাক্টর ব্যাটিং করছেন ইংলণ্ডের বিরুদ্ধে। ভারতের তখন কোণঠাসা অবস্থা। আগের টেস্টে ইংলণ্ড জিতেছে ।
কনট্রাক্টরের ব্যাটিং-এর জৌলুসে ইংলণ্ডের দর্শকেরা প্রশংসায় পঞ্চমুখ। চারদিক থেকে পড়ছে শুধু হাততালি আর হাততালি। ইংলণ্ডের ফাস্ট বোলাররা ছোটাচ্ছিলেন এক একটা যেন আগুনের ঢেলা। কিন্তু কনট্রাক্টর সাবলীল ভঙ্গীতে কোনটা ব্লক করছেন, কোনটা বা হুক কিংবা পুল করছেন আবার কোনটায় ড্রাইভ করে কিংবা কাট করে পাঠাচ্ছেন মাঠের বাইরে। সুন্দর ছন্দেভরা ব্যাটিং তাঁর।
ঠিক এই সময় একটা বল এসে লাগলো কনট্রাক্টরের বুকে। আঘাতে বেদনায় মাটিতে লুটিয়ে পড়লেন কনট্রাক্টর । ফাস্ট বোলারের বল সোজা এসে লেগেছে বুকে। সোজা কথা নয়। পাজরার হাড় বোধহয় ভেঙ্গে গেছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ।
বুকে প্লাস্টার করে পরদিন মাঠে এলেন। কিন্তু ভারতের সঙ্গীন অবস্থা তাকে চুপ করে বসে থাকতে দিলো না। ভাঙ্গা বুক নিয়ে তিনি মাঠে নামলেন, আর রানও করলেন ৮০র উপর। খেলা থেকে একবার অবসর নিয়েও কনট্রাক্টর কেমন করে আবার ব্যাট করতে পেরেছিলেন তা বলা হলো নীচের নিয়মটিতে।

ক্রিকেট খেলায় ৪২টি ক্রিকেট আইন আছে, যা বিভিন্ন প্রধান ক্রিকেট-খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে প্রণয়ন করেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। কোন বিশেষ খেলাতে দলগুলো সর্বসম্মতিক্রমে কোন আইন পরিবর্তন বা লঙ্ঘন করতে পারে। অন্যান্য আইনগুলো প্রধান আইনের সম্পূরক এবং বিভিন্ন পরিস্থিতি সামলাতে ব্যবহৃত হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের খেলায় পুরনো আদল থেকে বেরিয়ে ক্রিকেটকে আরো আকর্ষনীয় করতে ফিল্ডিং দলের ওপর কিছু বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে।
